Philippians 1:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা মহব্বতে সঙ্গেই মসীহ্‌কে তবলিগ করছে, কারণ জানে যে, আমি ইঞ্জিলের পক্ষ সমর্থন করতে নিযুক্ত রয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ব্যক্তিরা ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে প্রচার করে কারণ তারা জানে যে সুসমাচারের পক্ষ সমর্থনের জন্যই আমাকে এখানে রাখা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা প্রেমে করিতেছে, কারণ জানে যে, আমি সুসমাচারের পক্ষ সমর্থন করিতে নিযুক্ত রহিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শেষের দলটি ভালবেসেই একাজ করছে, কারণ এরা জানে য়ে সুসমাচারের পক্ষ সমর্থন করার জন্যই ঈশ্বর আমাকে এখানে নিযুক্ত করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই লোকেদের মনে ভালবাসা আছে বলেই তারা খ্রীষ্টের বিষয়ে প্রচার করছে, কারণ জানে যে, আমি সুসমাচারের পক্ষে সমর্থন করতে নিযুক্ত রয়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা প্রেমে করিতেছে, কারণ জানে যে, আমি সুসমাচারের পক্ষ সমর্থন করিতে নিযুক্ত রহিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকদের মনে ভালবাসা আছে বলেই তারা খ্রীষ্টের বিষয় প্রচার করে, কারণ এরা জানে যে, সুখবরের পক্ষে দাঁড়িয়ে কথা বলবার জন্যই আমি নিযুক্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকদের মনে মহব্বত আছে বলেই তারা মসীহের বিষয় তবলিগ করে, কারণ এরা জানে যে, সুসংবাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলবার জন্যই আমি নিযুক্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা ভালবাসায় উদ্বুদ্ধ হয়ে প্রচার করে কারণ এরা জানে যে আমি সুসমাচারের সত্যতা প্রমাণের জন্যই নিযুক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেষের দলটি ভালবেসেই একাজ করছে, কারণ এরা জানে যে সুসমাচারের পক্ষ সমর্থন করার জন্যই ঈশ্বর আমাকে এখানে নিযুক্ত করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই লোকেদের মনে ভালবাসা আছে বলেই তারা খ্রীষ্টের বিষয়ে প্রচার করছে, কারণ জানে যে, আমি সুসমাচারের পক্ষে সমর্থন করতে নিযুক্ত রয়েছি।