Philippians 1:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অন্যেরা স্বার্থপর উচ্চাকাঙ্খা বশতঃ মসীহ্কে তবলিগ করছে, আন্তরিকভাবে নয়, তারা মনে করছে বন্দীদশায় তারা আমাকে আরও কষ্ট দিতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অন্যরা আন্তরিকতায় নয়, স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে খ্রীষ্টকে প্রচার করে। তারা মনে করে, আমার বন্দিদশায় তারা আমার কষ্ট আরও বেশি বাড়িয়ে তুলতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু উহারা প্রতিযোগিতা বশতঃ খ্রীষ্টকে প্রচার করিতেছে, বিশুদ্ধ ভাবে নয়, আমার বন্ধন ক্লেশযুক্ত করিবে মনে করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু অন্যরা সত্ উদ্দেশ্য নয়, বরং নিজ নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে খ্রীষ্টকে প্রচার করছে৷ এখানে আমার বন্দী অবস্থায় তারা তাদের প্রচার দেখিয়ে আমার মনে দুঃখ দিতে চায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ওরা স্বার্থপরভাবে এবং অপবিত্রভাবে খ্রীষ্টকে প্রচার করছে, তারা মনে করছে যে আমার কারাবাস আরো কষ্টকর করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু উহারা প্রতিযোগিতা বশতঃ খ্রীষ্টকে প্রচার করিতেছে, বিশুদ্ধভাবে নয়, আমার বন্ধন ক্লেশযুক্ত করিবে মনে করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ঐ প্রথম দলের লোকেরা নিজেদের স্বার্থের জন্য খ্রীষ্টের বিষয় প্রচার করে থাকে, কোন ভাল উদ্দেশ্য নিয়ে তা করে না। ওরা মনে করে, এতে আমার বন্দী অবস্থায় ওরা আমাকে কষ্ট দিতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ঐ প্রথম দলের লোকেরা নিজেদের স্বার্থের জন্য মসীহের বিষয় তবলিগ করে থাকে, কোন ভাল উদ্দেশ্য নিয়ে তা করে না। ওরা মনে করে, এতে আমার বন্দী অবস্থায় ওরা আমাকে কষ্ট দিতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ওরা স্বার্থসিদ্ধির মনোভাব নিয়ে খ্রীষ্টকে প্রচার করে। নিষ্ঠার সঙ্গে নয় বরং এই বন্দীদশায় আমাকে আরও কষ্ট দেওয়ার জন্যই তারা এই কাজ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অন্যরা সৎ উদ্দেশ্য নয়, বরং নিজ নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে খ্রীষ্টকে প্রচার করছে৷ এখানে আমার বন্দী অবস্থায় তারা তাদের প্রচার দেখিয়ে আমার মনে দুঃখ দিতে চায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ওরা স্বার্থপরভাবে এবং অপবিত্রভাবে খ্রীষ্টকে প্রচার করছে, তারা মনে করছে যে আমার কারাবাস আরো কষ্টকর করবে।