Philippians 1:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাতে কি? কপটতা বা সত্যভাবে, যে কোন ভাবে হোক, আসল কথা হল মসীহ্ তবলিগকৃত হচ্ছেন; আর এতেই আমি আনন্দ করছি, হ্যাঁ, পরেও আনন্দ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাতেই বা কী? গুরুত্বপূর্ণ বিষয় হল, ছলনা বা সত্য, যেভাবেই হোক, খ্রীষ্টকে প্রচার করা হচ্ছে। আর সেই কারণেই আমি আনন্দিত। হ্যাঁ, আমার এই আনন্দ অব্যাহত থাকবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে কি? একটী কথা নিশ্চয় কপটতায় কি সত্যভাবে, যে কোন প্রকারে হউক, খ্রীষ্ট প্রচারিত হইতেছেন; আর ইহাতেই আমি আনন্দ করিতেছি, হাঁ, পরেও আনন্দ করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তাতে আমার কি এসে যায়? আসল বিষয়টি হল সত্ বা অসত্ উদ্দেশ্য নিয়ে য়ে ভাবেই হোক্ না কেন তারা লোকদের কাছে খ্রীষ্টেরই কথা বলছে৷ আমি চাই য়ে তারা লোকদের কাছে খ্রীষ্টের কথা বলে৷ ঠিক উদ্দেশ্য সামনে রেখেই তাদের একাজ করা উচিত৷ যদিও তারা একটা মিথ্যা ও ভুল উদ্দেশ্য নিয়ে তা করছে তবুও আমি খুশী কারণ তারা লোকদের কাছে খ্রীষ্টের কথা বলছে, আর আমি খুশীই থাকব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে কি? উভয় ক্ষেত্রেই, কিনা ভন্ডামিতে অথবা সত্যভাবে, যে কোনো ভাবে হোক, খ্রীষ্ট প্রচারিত হচ্ছেন; আর এতেই আমি আনন্দ করছি, হ্যাঁ, আমি আনন্দ করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে কি? একটি কথা নিশ্চয় কপটতায় কি সত্যভাবে, যে কোন ডকারে হউক, খ্রীষ্ট প্রচারিত হইতেছেন; আর ইহাতেই আমি আনন্দ করিতেছি, হাঁ, পরেও আনন্দ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাতে কি এসে যায়? আসল কথা হল, এতে যেভাবেই হোক খ্রীষ্টের বিষয় প্রচারিত হচ্ছে-তা ছলনার উদ্দেশ্যেই হোক আর সৎ উদ্দেশ্যেই হোক; আর তাতেই আমার আনন্দ। আমার এই আনন্দ কখনও শেষ হবে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাতে কি এসে যায়? আসল কথা হল, এতে যেভাবেই হোক মসীহের বিষয় প্রচারিত হচ্ছে- তা ছলনার উদ্দেশ্যেই হোক আর সৎ উদ্দেশ্যেই হোক; আর তাতেই আমার আনন্দ। আমার এই আনন্দ কখনও শেষ হবে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাতে কি আসে যায়? ছলনায় কিম্বা আন্তরিকতায়, যেভাবেই হোক, খ্রীষ্টকে যে প্রচার করা হচ্ছে, তাতেই আমার আনন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তাতে আমার কি এসে যায়? আসল বিষয়টি হল সৎ বা অসত্ উদ্দেশ্য নিয়ে যে ভাবেই হোক্্ না কেন তারা লোকদের কাছে খ্রীষ্টেরই কথা বলছে৷ আমি চাই যে তারা লোকদের কাছে খ্রীষ্টের কথা বলে৷ ঠিক উদ্দেশ্য সামনে রেখেই তাদের একাজ করা উচিত৷ যদিও তারা একটা মিথ্যা ও ভুল উদ্দেশ্য নিয়ে তা করছে তবুও আমি খুশী কারণ তারা লোকদের কাছে খ্রীষ্টের কথা বলছে, আর আমি খুশীই থাকব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে কি? উভয় ক্ষেত্রেই, কিনা ভণ্ডামিতে অথবা সত্যভাবে, যে কোনো ভাবে হোক, খ্রীষ্ট প্রচারিত হচ্ছেন; আর এতেই আমি আনন্দ করছি, হ্যাঁ, আমি আনন্দ করব।