Philippians 1:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, আমার ঐকান্তিক আকাঙ্খা ও প্রত্যাশা এই যে, আমি কোনভাবে লজ্জিত হব না, বরং সমপূর্ণ সাহস সহকারে যেমন আগে তেমনি এখনও আমার জীবন দ্বারা হোক, বা মৃত্যু দ্বারা হোক, মসীহ্‌ আমার দেহে মহিমান্বিত হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার আকুল আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনোভাবেই লজ্জিত হব না, বরং পর্যাপ্ত সাহসের সঙ্গে চলব, যেন সবসময় যেমন করে এসেছি আজও তেমনি—জীবনে হোক বা মৃত্যুতে হোক—আমার এই শরীরে খ্রীষ্ট মহিমান্বিত হবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে আমার ঐকান্তিকী প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোন প্রকারে লজ্জাপন্ন হইব না, বরং সম্পূর্ণ সাহস সহকারে, যেমন সর্ব্বদা তেমনি এখনও, খ্রীষ্ট জীবন দ্বারা হউক, কি মৃত্যু দ্বারা হউক, আমার দেহে মহিমান্বিত হইবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার আশা আকাঙ্খা এই য়ে আমি কোন বিষয়ে হতাশ হব না; কিন্তু সব সময়ের মত এখনও সেই সাহস করি য়ে আমি বেঁচে থাকি বা মরে যাই খ্রীষ্ট আমার দেহে মহিমান্বিত হবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনোভাবে লজ্জিত হব না, কিন্তু সম্পূর্ণ সাহসের সঙ্গে, যেমন সবসময় তেমনি এখনও, খ্রীষ্ট জীবনের মাধ্যমে হোক, কি মৃত্যুর মাধ্যমে হোক, আমার মধ্য দিয়ে খ্রীষ্ট দেহে মহিমান্বিত হবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোন প্রকারে লজ্জিত হইব না, বরং সম্পূর্ণ সাহস সহকারে, যেমন সর্বদা তেমনি এখনও, খ্রীষ্ট জীবন দ্বারা হউক, কি মৃত্যু দ্বারা হউক, আমার দেহে মহিমান্বিত হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার স্থির বিশ্বাস আছে যে, আমি কোন কিছুতেই লজ্জা পাব না বরং আমার যথেষ্ট সাহস থাকবে, যাতে আগে যেমন আমার মধ্য দিয়ে খ্রীষ্টের গৌরব প্রকাশ হত তেমনি এখনও হবে-তা আমি বাঁচি বা মরি;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার স্থির বিশ্বাস আছে যে, আমি কোন কিছুতেই লজ্জা পাব না বরং আমার যথেষ্ট সাহস থাকবে, যাতে আগে যেমন আমার মধ্য দিয়ে মসীহের গৌরব প্রকাশ হত তেমনি এখনও হবে- তা আমি বাঁচি বা মরি;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার একান্ত ইচ্ছা ও আশা এই যে আমি কখনও লজ্জায় পড়ব না। বরং আমি সাহসভরে কর্তব্য পথে এগিয়ে যাব। সবসময় যেমন করে এসেছি আজও তেমনি আমি বাঁচি কিম্বা মরি, আমার সমগ্র সত্ত্বা দিয়ে খ্রীষ্টই হবেন মহিমান্বিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার আশা আকাঙ্খা এই যে আমি কোন বিষয়ে হতাশ হব না; কিন্তু সব সময়ের মত এখনও সেই সাহস করি যে আমি বেঁচে থাকি বা মরে যাই খ্রীষ্ট আমার দেহে মহিমান্বিত হবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনোভাবে লজ্জিত হব না, কিন্তু সম্পূর্ণ সাহসের সঙ্গে, যেমন সবদিন তেমনি এখনও, খ্রীষ্ট জীবনের মাধ্যমে হোক, কি মৃত্যুর মাধ্যমে হোক, আমার মধ্য দিয়ে খ্রীষ্ট শরীরে মহিমান্বিত হবেন।