Philippians 1:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এই দেহে থাকতে যে জীবন, তাতে যদি আমার ফলবান কাজের সুযোগ হয়, তবে কোন্টি মনোনীত করবো তা বলতে পারি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি এই শরীরে আমাকে বেঁচে থাকতে হয়, তাহলে আমার পরিশ্রম ফলপ্রসূ হয়েছে বলে মনে করব। তবুও কোনটা আমি বেছে নেব, তা জানি না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মাংসে যে জীবন, তাহাই যদি আমার কর্ম্মের ফল হয়, তবে কোন্টী মনোনীত করিব, তাহা বলিতে পারি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই দেহ নিয়ে যদি আমায় বেঁচে থাকতে হয় তবে আমি প্রভুর জন্য একাজ করার সুয়োগ পাব৷ আমি কোন্টা বেছে নেব, জীবন না মরণ? আমি জানি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু মাংসে যে জীবন, তাই যদি আমার কাজের ফল হয়, তবে কোনটা আমি বেছে নেব, তা জানিনা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মাংসে যে জীবন, তাহাই যদি আমার কর্মের ফল হয়, তবে কোন্টি মনোনীত করিব, তাহা বলিতে পারি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি আমি বেঁচেই থাকি তবে সেটা আমাকে এমন একটা কাজের সুযোগ দেবে যাতে যথেষ্ট ফল হয়। কোন্টা আমি বেছে নেব তা জানি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি আমি বেঁচেই থাকি তবে সেটা আমাকে এমন একটা কাজের সুযোগ দেবে যাতে যথেষ্ট ফল হয়। কোন্টা আমি বেছে নেব তা জানি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি আমি বেঁচে থঅকি, তাহলে আরও ভাল কাজ করতে পারব। এক্ষেত্রে জীবন বা মৃত্যু, কোনটা বেছে নেব তা বলতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দেহ নিয়ে যদি আমায় বেঁচে থাকতে হয় তবে আমি প্রভুর জন্য একাজ করার সুযোগ পাব৷ আমি কোন্টা বেছে নেব, জীবন না মরণ? আমি জানি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শরীরে যে জীবন, তাই যদি আমার কাজের ফল হয়, তবে কোনটা আমি বেছে নেব, তা জানি না।