Philippians 1:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথচ আমি দুইয়ের মধ্যেই সঙ্কুচিত হচ্ছি; আমার বাসনা এই যে, প্রস্থান করে মসীহের সঙ্গে থাকি, কেননা তা বহুগুণে বেশি শ্রেয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দুই আকাঙ্ক্ষার মধ্যে আমি বিদীর্ণ হচ্ছি: আমার আকাঙ্ক্ষা এই, বিদায় নিয়ে আমি খ্রীষ্টের সঙ্গে থাকি, যা অনেক বেশি শ্রেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথচ আমি দুইয়েতে সঙ্কুচিত হইতেছি; আমার বাসনা এই যে, প্রস্থান করিয়া খ্রীষ্টের সঙ্গে থাকি, কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয়ঃ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি এই দোটানায় পড়েছি৷ আমি তো এখনই এ দেহ ত্যাগ করে খ্রীষ্টের সঙ্গে থাকতে চাই, কারণ এই তো শ্রেয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অথচ আমি দোটানায় পড়েছি; আমার ইচ্ছা এই যে, মারা গিয়ে খ্রীষ্টের সঙ্গে থাকি, কারণ তা অনেক ভালো
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথচ আমি দুইয়েতে সঙ্কুচিত হইতেছি; আমার বাসনা এই যে, প্রস্থান করিয়া খ্রীষ্টের সঙ্গে থাকি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দু’দিকই আমাকে টানছে। আমি মরে গিয়ে খ্রীষ্টের সংগে থাকতে চাই, কারণ সেটা অনেক ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দু’দিকই আমাকে টানছে। আমি মরে গিয়ে মসীহের সংগে থাকতে চাই, কারণ সেটা অনেক ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দোটানার মধ্যে রয়েছি। আমার একান্ত বাসনা এ দেহ ত্যাগ করে খ্রীষ্টের সঙ্গ লাভ করি, কারণ বহুলাংশে তাই শ্রেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এই দোটানায় পড়েছি৷ আমি তো এখনই এ দেহ ত্যাগ করে খ্রীষ্টের সঙ্গে থাকতে চাই, কারণ এই তো শ্রেয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথচ আমি দোটানায় পড়েছি; আমার ইচ্ছা এই যে, মারা গিয়ে খ্রীষ্টের সঙ্গে থাকি, কারণ তা অনেক ভালো