Philippians 1:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তোমাদের কাছে আমার ফিরে আসবার মধ্য দিয়ে মসীহ্ ঈসাতে তোমাদের যে গর্ব তা আমার মধ্যে উপচে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তোমাদের মধ্যে আমার পুনরায় অবস্থিতির জন্য খ্রীষ্ট যীশুতে তোমাদের আনন্দ, আমার কারণে উপচে পড়তে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তোমাদের কাছে আমার পুনরাগমন দ্বারা খ্রীষ্ট যীশুতে তোমাদের শ্লাঘা আমাতে উপচিয়া পড়ে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর ফলে যখন আমি আবার তোমাদের কাছে যাব তখন খ্রীষ্ট যীশুতে আমার সম্বন্ধে তোমাদের গর্ব করার আরো কারণ থাকবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন তোমাদের কাছে আমার আবার আসার মাধ্যমে খ্রীষ্ট যীশুতে তোমাদের আমাকে নিয়ে আনন্দ উপচে পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তোমাদের কাছে আমার পুনরাগমন দ্বারা খ্রীষ্ট যীশুতে তোমাদের শ্লাঘা আমাতে উপচিয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফলে তোমাদের মধ্যে আমার আবার আসবার দরুন তোমরা খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে আমাকে নিয়ে আনন্দে উপ্চে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফলে তোমাদের মধ্যে আমার আবার আসবার দরুন তোমরা মসীহ্ ঈসার মধ্য দিয়ে আমাকে নিয়ে আনন্দে উপ্চে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তোমাদের মাঝে আমাকে আবার যখন ফিরে পাবে তখন আমার জন্য তোমরা খ্রীষ্ট যীশুর নামে আরও বেশী গর্ব করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর ফলে যখন আমি আবার তোমাদের কাছে যাব তখন খ্রীষ্ট যীশুতে আমার সম্বন্ধে তোমাদের গর্ব করার আরো কারণ থাকবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তোমাদের কাছে আমার আবার আসার মাধ্যমে খ্রীষ্ট যীশুতে তোমাদের আমাকে নিয়ে আনন্দ উপচে পড়ে।