Philippians 1:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল, মসীহের ইঞ্জিলের যোগ্যরূপে তাঁর লোকদের মত জীবন-যাপন কর; আমি এসে তোমাদের দেখি বা অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে, তোমরা এক রূহে স্থির আছ, এক প্রাণে ইঞ্জিলের ঈমানের পক্ষে মল্লযুদ্ধ করছো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাই ঘটুক না কেন, তোমরা খ্রীষ্টের সুসমাচারের যোগ্য আচরণ করো। তাহলে আমি কাছে এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করি বা আমার অনুপস্থিতিতে তোমাদের কথা শুধু শুনেই থাকি, আমি জানব যে তোমরা এক আত্মায় অবিচল আছ, এবং এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল, খ্রীষ্টের সুসমাচারের যোগ্যরূপে তাঁহার প্রজাদের মত আচরণ কর; আমি আসিয়া তোমাদিগকে দেখি, কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে, তোমরা এক আত্মাতে স্থির আছ, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যাইহোক না কেন, তোমরা খ্রীষ্টের সুসমাচারের য়োগ্যরূপে আচরণ কর৷ আমি এসে তোমাদের দেখি বা তোমাদের থেকে দূরে থাকি, আমি য়েন তোমাদের বিষয়ে শুনতে পাই য়ে, তোমরা এক আত্মার সুসমাচারের মধ্যে য়ে বিশ্বাস আছে তার পক্ষে কঠোর সংগ্রাম করছ;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেবল, খ্রীষ্টের সুসমাচারের যোগ্যভাবে তাঁর প্রজাদের মতো আচরণ কর; তাহলে আমি এসে তোমাদের দেখি, কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে, তোমরা এক আত্মাতে দৃঢ় আছ, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে কঠোর সংগ্রাম করছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল, খ্রীষ্টের সুসমাচারের যোগ্যরূপে তাঁহার প্রজাদের মত আচরণ কর; আমি আসিয়া তোমাদিগকে দেখি, কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে, তোমরা এক আত্মাতে স্থির আছ, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সবচেয়ে বড় কথা হল, তোমরা এমনভাবে তোমাদের জীবন কাটাও যা খ্রীষ্টের বিষয়ে সুখবরের উপযুক্ত। তাহলে আমি নিজে এসে তোমাদের দেখি বা দূর থেকে তোমাদের কথা শুনি, আমি জানব যে, তোমরা মনে-প্রাণে এক হয়ে স্থির ভাবে দাঁড়িয়ে আছ এবং যে বিশ্বাস সুখবরের মধ্য দিয়ে আসে তার জন্য একসংগে পরিশ্রম করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সবচেয়ে বড় কথা হল, তোমরা এমনভাবে তোমাদের জীবন কাটাও যা মসীহের বিষয়ে সুসংবাদের উপযুক্ত। তাহলে আমি নিজে এসে তোমাদের দেখি বা দূর থেকে তোমাদের কথা শুনি, আমি জানব যে, তোমরা মনেপ্রাণে এক হয়ে স্থির ভাবে দাঁড়িয়ে আছ এবং যে ঈমান সুসংবাদের মধ্য দিয়ে আসে তার জন্য একসংগে পরিশ্রম করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবল তোমাদের আচরণ যেন খ্রীষ্টের সুসমাচার সম্মত হয়। আমি তোমাদের কাছে আসতে পারি বা না পারি, আমি যেন লোকের মুখে শুনি যে তোমরা এক প্রাণ এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যাইহোক্ না কেন, তোমরা খ্রীষ্টের সুসমাচারের যোগ্যরূপে আচরণ কর৷ আমি এসে তোমাদের দেখি বা তোমাদের থেকে দূরে থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে, তোমরা এক আত্মার সুসমাচারের মধ্যে যে বিশ্বাস আছে তার পক্ষে কঠোর সংগ্রাম করছ,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেবল, খ্রীষ্টের সুসমাচারের যোগ্যভাবে তাঁর প্রজাদের মতো আচরণ কর; তাহলে আমি এসে তোমাদের দেখি, কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে, তোমরা এক আত্মাতে দৃঢ় আছ, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে কঠোর সংগ্রাম করছ;