Philippians 1:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং কোন বিষয়েই বিপক্ষদের ভয় পাচ্ছো না। এটা ওদের জন্য বিনাশের, কিন্তু তোমাদের জন্য নাজাতের প্রমাণ, আর এটি আল্লাহ্র দেওয়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমাদের বিপক্ষতা করে, কোনোভাবেই তাদের ভয় পাওনি। এই হবে তাদের বিনাশের প্রমাণ, কিন্তু তোমরা লাভ করবে মুক্তি—ঈশ্বরই তা দান করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং কোন বিষয়ে বিপক্ষগণ কর্ত্তৃক ত্রাসযুক্ত হইতেছ না; তাহা উহাদের জন্য বিনাশের, কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ, আর এটি ঈশ্বরদত্ত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যাঁরা তোমাদের বিরোধিতা করছে তাদের ভয় পাচ্ছ না! এর দ্বারাই প্রমাণ হবে য়ে তাদের বিনাশ হচ্ছে; কিন্তু পরিত্রাণ দ্বারা তোমরা উদ্ধার লাভ করছ, আর এই উদ্ধার ঈশ্বরের কাছ থেকেই আসে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং কোনো বিষয়ে বিপক্ষদের দ্বারা ভীত হচ্ছে না; এতেই প্রমাণ হবে তা ওদের বিনাশের জন্য, কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ, আর এটি ঈশ্বর থেকেই আসে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং কোন বিষয়ে বিপক্ষগণ কর্তৃক ত্রাসযুক্ত হইতেছ না; তাহা উহাদের জন্য বিনাশের, কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ, আর এটি ঈশ্বরদত্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমাদের বিরুদ্ধে আছে তাদের দিক থেকে কোন কিছুতে তোমরা ভয় পেয়ো না। এতেই প্রমাণ হবে যে, তারা ধ্বংস হতে যাচ্ছে আর তোমরা উদ্ধার পেতে যাচ্ছ; আর এই উদ্ধার ঈশ্বরের কাছ থেকেই আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমাদের বিরুদ্ধে আছে তাদের দিক থেকে কোন কিছুতে তোমরা ভয় পেয়ো না। এতেই প্রমাণ হবে যে, তারা ধ্বংস হতে যাচ্ছে আর তোমরা নাজাত পেতে যাচ্ছ; আর এই নাজাত আল্লাহ্র কাছ থেকেই আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন বিষয়েই বিপক্ষের সম্মুখীন হতে ভয় পাচ্ছ না। এতেই প্রমাণিত হচ্ছে যে তাদের পরিণতি ধ্বংস এবং তোমরা লাভ করছ পরিত্রাণ। ঈশ্বরই তা করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যারা তোমাদের বিরোধিতা করছে তাদের ভয় পাচ্ছ না! এর দ্বারাই প্রমাণ হবে যে তাদের বিনাশ হচ্ছে; কিন্তু পরিত্রাণ দ্বারা তোমরা উদ্ধার লাভ করছ, আর এই উদ্ধার ঈশ্বরের কাছ থেকেই আসে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং কোনো বিষয়ে বিপক্ষদের দ্বারা ভীত হচ্ছে না; এতেই প্রমাণ হবে তা ওদের বিনাশের জন্য, কিন্তু তোমাদের পরিত্রানের প্রমাণ, আর এটি ঈশ্বর থেকেই আসে।