Philippians 1:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেহেতু তোমাদের মসীহের খাতিরে এই রহমত দান করা হয়েছে যেন কেবল তাঁর উপর ঈমান আনতে পার তা নয়, কিন্তু তাঁর জন্য দুঃখভোগও করতে পার;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ খ্রীষ্টের পক্ষে তোমাদের এই অনুগ্রহ দেওয়া হয়েছে, কেবলমাত্র তাঁর উপর বিশ্বাস করো, তা নয়, কিন্তু তাঁর জন্য যেন কষ্টভোগও করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেহেতুক তোমাদিগকে খ্রীষ্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাঁহাতে বিশ্বাস কর, তাহা নয়, কিন্তু তাঁহার নিমিত্ত দুঃখভোগও কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা য়ে খ্রীষ্ট যীশুর ওপর বিশ্বাস স্থাপন করতে পেরেছ, এই সম্মান ও সুয়োগ ঈশ্বর তোমাদের দিয়েছেন৷ শুধু তাই নয়, কিন্তু খ্রীষ্টের জন্য দুঃখভোগ করার সম্মানও তোমাদের দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেহেতু তোমাদের খ্রীষ্টের জন্য এই আশীর্বাদ দেওয়া হয়েছে, যেন কেবল তাঁতে বিশ্বাস কর, তা নয়, কিন্তু তাঁর জন্য দুঃখভোগও কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেহেতু তোমাদিগকে খ্রীষ্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাঁহাতে বিশ্বাস কর, তাহা নয়, কিন্তু তাঁহার নিমিত্ত দুঃখভোগও কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের দয়া করা হয়েছে যেন তোমরা যে কেবল খ্রীষ্টের উপর বিশ্বাস করতে পার এমন নয়, তাঁর জন্য কষ্টভোগও করতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের রহমত দান করা হয়েছে যেন তোমরা যে কেবল মসীহের উপর ঈমান আনতে পার এমন নয়, তাঁর জন্য কষ্টভোগও করতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ খ্রীষ্টের সেবার অধিকার তোমরা পেয়েছ। তার অর্থ তাঁকে শুধু বিশ্বাস করা নয় কিন্তু দুঃখ বরণ করাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যে খ্রীষ্ট যীশুর ওপর বিশ্বাস স্থাপন করতে পেরেছ, এই সম্মান ও সুযোগ ঈশ্বর তোমাদের দিয়েছেন৷ শুধু তাই নয়, কিন্তু খ্রীষ্টের জন্য দুঃখভোগ করার সম্মানও তোমাদের দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেহেতু তোমাদের খ্রীষ্টের জন্য এই আশীর্বাদ দেওয়া হয়েছে, যেন কেবল তাঁতে বিশ্বাস কর, তা নয়, কিন্তু তাঁর জন্য দুঃখভোগও কর;