Philippians 1:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমার মধ্যে যেরকম দেখেছ এবং এখনও আমার মধ্যে হচ্ছে বলে শুনতে পাচ্ছ তোমরাও সেই একই রকম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমাকে যে রকম দেখেছ ও শুনতে পাচ্ছ এবং এখনও যেমন হচ্ছে, তোমরাও সেই একই সংগ্রাম করে চলেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমাতে যেরূপ দেখিয়াছ, এবং এখনও আমাতে হইতেছে শুনিতেছ, সেইরূপ প্রাণপণ তোমাদেরও হইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি যখন তোমাদের ওখানে ছিলাম তখন সুসমাচার বিরোধী লোকদের সঙ্গে আমাকে কি রকম সংগ্রাম করতে হয়েছিল তা তোমরা জান এবং এখনও কঠোর সংগ্রাম চলছে আর তোমরাও সেই একই রকম সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমার মধ্যে যেরূপ দেখেছ, এবং এখনও সেই সম্মন্ধে যা শুনেছ, সেইরূপ সংগ্রাম তোমাদেরও হচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমাতে যেরূপ দেখিয়াছ, এবং এখনও আমাতে হইতেছে শুনিতেছ, সেইরূপ প্রাণপণ তোমাদেরও হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আগে আমাকে যেভাবে কষ্ট স্বীকার করতে দেখেছ এবং এখনও সেই সম্বন্ধে যা শুনছ, তোমরাও সেই একই রকম কষ্টের মধ্যে জড়িয়ে পড়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আগে আমাকে যেভাবে কষ্ট স্বীকার করতে দেখেছ এবং এখনও সেই সম্বন্ধে যা শুনছ, তোমরাও সেই একই রকম কষ্টের মধ্যে জড়িয়ে পড়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেমন দুঃখভোগ তোমরা আমাকে করতে দেখেছ এবং এখনও করছি বলে শুনেছ, তোমাদেরও তাঁর জন্য তেমনি করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যখন তোমাদের ওখানে ছিলাম তখন সুসমাচার বিরোধী লোকদের সঙ্গে আমাকে কি রকম সংগ্রাম করতে হয়েছিল তা তোমরা জান এবং এখনও কঠোর সংগ্রাম চলছে আর তোমরাও সেই একই রকম সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার মধ্যে যেরূপ দেখেছ এবং এখনও সেই সম্মন্ধে যা শুনেছ, সেইরূপ সংগ্রাম তোমাদেরও হচ্ছে।