Philippians 1:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এতে আমার দৃঢ় ভরসা আছে যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কাজ আরম্ভ করেছেন, তিনি ঈসা মসীহের দিন পর্যন্ত তা সুসম্পন্ন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ বিষয়ে আমি সুনিশ্চিত যে, যিনি তোমাদের অন্তরে শুভকর্মের সূচনা করেছেন, খ্রীষ্ট যীশুর দিন পর্যন্ত তিনি তা সুসম্পন্ন করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশু খ্রীষ্টের দিন পর্য্যন্ত তাহা সিদ্ধ করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি এবিষয়ে নিশ্চিত য়ে ঈশ্বর তোমাদের অন্তরে শুদ্ধকাজ শুরু করেছেন৷ সেই শুদ্ধকাজ ঈশ্বর এখনও করে চলেছেন; এবং খ্রীষ্টের আগমনের দিনে তা সম্পন্ন করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এতে আমার দৃঢ় বিশ্বাস এই যে, তোমাদের মধ্যে যিনি ভালো কাজ শুরু করেছেন, তিনি যীশু খ্রীষ্টের আসবার দিন পর্যন্ত তা সম্পূর্ণ করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশু খ্রীষ্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার এই বিশ্বাস আছে, তোমাদের অন্তরে যিনি ভাল কাজ করতে আরম্ভ করেছেন তিনি খ্রীষ্ট যীশুর আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার এই বিশ্বাস আছে, তোমাদের দিলে যিনি ভাল কাজ করতে শুরু করেছেন তিনি মসীহ্‌ ঈসার আসবার দিন পর্যন্ত তা চালিয়ে নিয়ে শেষ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ বিষয়ে আমি সুনিশ্চিত তোমাদের মাঝে ঈশ্বর যে শুভ কর্মের সূচনা করেছেন, প্রভু যীশু খ্রীষ্টের দিন পর্যন্ত তিনিই তা সুসম্পন্ন করে যাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এবিষয়ে নিশ্চিত যে ঈশ্বর তোমাদের অন্তরে শুদ্ধকাজ শুরু করেছেন৷ সেই শুদ্ধকাজ ঈশ্বর এখনও করে চলেছেন এবং খ্রীষ্টের আগমনের দিনে তা সম্পন্ন করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে আমার দৃঢ় বিশ্বাস এই যে, তোমাদের মধ্যে যিনি ভালো কাজ শুরু করেছেন, তিনি যীশু খ্রীষ্টের আসবার দিন পর্যন্ত তা সম্পূর্ণ করবেন।