Philippians 1:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের সকলের বিষয়ে আমার এই মনোভাব রাখা ন্যায় সঙ্গত, কেননা তোমরা আমার হৃদয়ের মধ্যে স্থান পেয়েছ; কারাগারে আমার বন্দী থাকা সম্বন্ধে এবং ইঞ্জিলের পক্ষ সমর্থন ও নিশ্চিতকরণ সম্বন্ধে— এই দুই বিষয়েই তোমরা সকলে আমার সঙ্গে রহমতের সহভাগী হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সকলের বিষয়ে এই মনোভাব পোষণ করাই আমার পক্ষে সংগত, কারণ তোমরা আমার হৃদয় জুড়ে আছ। আমি বন্দিদশায় থাকি, অথবা সুসমাচারের পক্ষসমর্থনে বা প্রতিষ্ঠার কাজে ব্যাপৃত থাকি, তোমরা সকলেই আমার সঙ্গে ঈশ্বরের অনুগ্রহের সহভাগী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য; কেননা আমি তোমাদিগকে হৃদয়ের মধ্যে রাখি; যেহেতুক আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষসমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের সকলের বিষয়ে আমার এমন চিন্তা করাই উপযুক্ত, কারণ তোমরা সর্বদা আমার অন্তরে আছ৷ তোমাদের কাছে থাকার এই অনুভূতি আমার জাগে কারণ আমি কারাগারে থাকি, বা সুসমাচারের পক্ষে কথা বলে তা দৃঢ়তার সঙ্গে প্রমাণ করি, তার দ্বারা তোমরা সকলে আমার সেই অনুগ্রহের ভাগী হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমাদের সবার বিষয়ে আমার এই চিন্তা করাই উচিত; কারণ আমি তোমাদেরকে হৃদয়ের মধ্যে রাখি; কারণ আমার কারাগারে থাকা এবং সুসমাচারের পক্ষে ও সততা সম্বন্ধে তোমরা সবাই আমার সাথে অনুগ্রহের সহভাগী হয়েছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য; কেননা আমি তোমাদিগকে হৃদয়ের মধ্যে রাখি; যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষসমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সকলের সম্বন্ধে আমার মনের ভাব এই রকম হওয়াই উচিত, কারণ তোমরা আমার প্রিয়। আমি জেলে থাকি বা সুখবরের পক্ষে দাঁড়িয়ে তার সত্যতা প্রমাণ করি, তাতে তোমরা সবাই আমার সংগে ঈশ্বরের দয়ার ভাগী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সকলের সম্বন্ধে আমার মনের ভাব এই রকম হওয়াই উচিত, কারণ তোমরা আমার প্রিয়। আমি জেলে থাকি বা সুসংবাদের পক্ষে দাঁড়িয়ে তার সত্যতা প্রমাণ করি, তাতে তোমরা সবাই আমার সংগে আল্লাহ্র রহমতের ভাগী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সকলের সম্পর্কে আমার এই মনোভাব স্বাভাবিক, কারণ তোমাদের আমি অত্যন্ত ভালবাসি। আমার বন্দীদশায় ও সুসমাচারের সত্যতা রক্ষা ও প্রতিষ্ঠার বিষয়ে তোমরা আমার সহযোগী এবং দিব্য অনুগ্রহের শরিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের সকলের বিষয়ে আমার এমন চিন্তা করাই উপযুক্ত, কারণ তোমরা সর্বদা আমার অন্তরে আছ৷ তোমাদের কাছে থাকার এই অনুভূতি আমার জাগে কারণ আমি কারাগারে থাকি, বা সুসমাচারের পক্ষে কথা বলে তা দৃঢ়তার সঙ্গে প্রমাণ করি, তার দ্বারা তোমরা সকলে আমার সেই অনুগ্রহের ভাগী হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমাদের সবার বিষয়ে আমার এই চিন্তা করাই উচিত; কারণ আমি তোমাদেরকে মনের মধ্যে রাখি; কারণ আমার কারাগারে থাকা এবং সুসমাচারের পক্ষে ও সততা সম্বন্ধে তোমরা সবাই আমার সাথে অনুগ্রহের সহভাগী হয়েছ।