Philippians 2:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মসীহে যদি কোন উৎসাহ, মহব্বতের কোন সান্ত্বনা, রূহের কোন সহভাগিতা, কোন স্নেহ ও করুণা থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তোমরা যদি কোনো অনুপ্রেরণা, তাঁর প্রেমে যদি কোনো সান্ত্বনা, যদি আত্মায় কোনো সহভাগিতা, যদি কোনো কোমলতা ও সহমর্মিতা লাভ করে থাকো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব খ্রীষ্টে যদি কোন আশ্বাস, যদি প্রেমের কোন সান্ত্বনা, যদি আত্মার কোন সহভাগিতা, যদি কোন স্নেহ ও করুণা থাকে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের মধ্যে কি খ্রীষ্টে উত্‌সাহ আছে? তোমাদের মধ্যে কি ভালবাসা থেকে উদ্ভুত সান্ত্বনা পাওয়া যায়? তোমাদের মধ্যে কি কোন করুণা ও দয়া আছে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব খ্রীষ্টে যদি কোনো উত্সাহ, যদি কোনো ভালবাসার সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব খ্রীষ্টে যদি কোন আশ্বাস, যদি প্রেমের কোন সান্ত্বনা, যদি আত্মার কোন সহভাগিতা, যদি কোন স্নেহ ও করুণা থাকে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে খ্রীষ্টের সংগে যুক্ত হবার ফলে যখন উৎসাহ পাওয়া যায়, খ্রীষ্টের ভালবাসার ফলে যখন সান্ত্বনা পাওয়া যায়, পবিত্র আত্মা ও তোমাদের মধ্যে যখন যোগাযোগ-সম্বন্ধ আছে, তোমাদের অন্তরে যখন স্নেহ ও দয়ামায়া আছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে মসীহের সংগে যুক্ত হবার ফলে যখন উৎসাহ পাওয়া যায়, মসীহের মহব্বতের ফলে যখন সান্ত্বনা পাওয়া যায়, পাক-রূহ্‌ ও তোমাদের মধ্যে যখন যোগাযোগ-সম্বন্ধ আছে, তোমাদের দিলে যখন স্নেহ ও দয়ামায়া আছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্টের আশ্রয় গ্রহণ করলে তোমাদের জীবন হবে সঞ্জীবিত, লাভ করবে শক্তি এবং তাঁর ভালবাসা তোমাদের দান করবে পরম সান্ত্বনা। তোমরা লাভ করেছ আত্মার সাহচর্য, লাভ করেছ পরস্পরের প্রতি সহানুভূতি ও মমতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মধ্যে কি খ্রীষ্টে উৎসাহ আছে? তোমাদের মধ্যে কি ভালবাসা থেকে উদ্ভুত সান্ত্বনা পাওয়া যায়? তোমাদের মধ্যে কি কোন করুণা ও দয়া আছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব খ্রীষ্টে যদি কোনো উত্সাহ, যদি কোনো ভালবাসার সান্ত্বনা, যদি কোনো পবিত্র আত্মার সহভাগীতা, যদি কোনো দয়া ও করুণা হৃদয়ে থাকে,