Philippians 2:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বচসা ও তর্ক না করে সমস্ত কাজ কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা অভিযোগ ও তর্কবিতর্ক না করে সব কাজ করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বচসা ও তর্কবিতর্ক বিনা সমস্ত কার্য্য কর,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা অভিযোগ ও তর্ক-বিতর্ক না করে সব কাজ কর,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা অভিযোগ ও তর্ক ছাড়া সব কাজ কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বচসা ও তর্কবিতর্ক বিনা সমস্ত কার্য কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কোন আপত্তি ও তর্ক না করে সব কিছু কর, যেন তোমরা নির্দোষ ও খাঁটি হতে পার এবং এই কালের বিবেকহীন ও খারাপ স্বভাবের লোকদের মাঝখানে ঈশ্বরের নিখুঁত সন্তান হতে পার। সেই লোকদের সামনে তোমরা তো জীবনদানকারী বাক্য তুলে ধরে এই জগতে তারার মত উজ্জ্বল হয়ে আছ। তাহলে খ্রীষ্ট যেদিন আসবেন সেই দিন আমি এই নিয়ে গর্ব করতে পারব যে, আমার চেষ্টা ও পরিশ্রম নিষ্ফল হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কোন আপত্তি ও তর্ক না করে সব কিছু কর, যেন তোমরা নির্দোষ ও খাঁটি হতে পার এবং এই কালের বিবেকহীন ও খারাপ স্বভাবের লোকদের মাঝখানে আল্লাহ্র নিখুঁত সন্তান হতে পার। সেই লোকদের সামনে তোমরা তো জীবনদানকারী কালাম তুলে ধরে এই দুনিয়াতে তারার মত উজ্জ্বল হয়ে আছ। তাহলে মসীহ্ যেদিন আসবেন সেই দিন আমি এই নিয়ে গর্ব করতে পারব যে, আমার চেষ্টা ও পরিশ্রম নিষ্ফল হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিক্ষুব্ধ হয়ো না। তর্কবিতর্ক করো না। তোমরা নিজেদের কর্তব্য করে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অভিযোগ ও তর্ক-বিতর্ক না করে সব কাজ কর,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা অভিযোগ ও তর্ক ছাড়া সব কাজ কর,