Philippians 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তোমরা অনিন্দনীয় ও নির্দোষ হও, এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে আল্লাহ্র নিষ্কলঙ্ক সন্তান হও, যাদের মধ্যে তোমরা দুনিয়াতে তারাগুলোর মত উজ্জ্বল হয়ে আছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে “ঈশ্বরের নিষ্কলঙ্ক ও শুচিশুদ্ধ সন্তান হতে পারো।” তোমরা তখন তাদের মধ্যে আকাশের তারার মতো এই জগতে উজ্জ্বল হয়ে উঠবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েন নির্দোষ ও খাঁটি লোক হও, এ যুগের কুটিল ও বিপথগামী লোকদের মাঝে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তানরূপে থাক৷ তাদের মাঝে এমনভাবে থাক য়েন অন্ধকার জগতে তোমরা উজ্জ্বল নক্ষত্র৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন তোমরা অনিন্দনীয় ও এই সময়ের সেই অসরল ও চরিত্রহীন প্রজন্মের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাদের মধ্যে তোমরা জগতে উজ্জ্বল নক্ষত্রের প্রকাশ পাচ্ছো,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ, জীবনের বাক্য ধরিয়া রহিয়াছ;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কুটিলতা ও বিভ্রান্তির যুগে তোমরা ঈশ্বরের নির্দোষ, অমায়িক ও নিষ্কলঙ্ক সন্তানরূপে প্রতিপন্ন হও। তোমরাই এই অন্ধকার জগতে উজ্জ্বল নক্ষত্র, তোমরাই জীবনবেদের ধারক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেন নির্দোষ ও খাঁটি লোক হও, এ যুগের কুটিল ও বিপথগামী লোকদের মাঝে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তানরূপে থাক৷ তাদের মাঝে এমনভাবে থাক যেন অন্ধকার জগতে তোমরা উজ্জ্বল নক্ষত্র৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তোমরা অনিন্দনীয় ও এই দিনের র সেই অসরল ও চরিত্রহীন প্রজন্মের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাদের মধ্যে তোমরা জগতে উজ্জ্বল নক্ষত্রের প্রকাশ পাচ্ছো,