Philippians 2:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই লোকদের সম্মুখে তোমরা জীবনের কালাম ধরে রাখ; এতে মসীহের দিনে আমি এই বলে গর্ব করতে পারব যে, আমি বৃথা দৌড়াই নি, বৃথা পরিশ্রমও করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমরা সেই জীবনের বাক্য ধারণ করে আছ। এর ফলে যেন খ্রীষ্টের দিনে আমি গর্ব করতে পারি যে, আমি বৃথা দৌড়াইনি বা পরিশ্রম করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জীবনের বাক্য ধরিয়া রহিয়াছ; ইহাতে খ্রীষ্টের দিনে আমি এই শ্লাঘা করিবার হেতু পাইব যে, আমি বৃথা দৌড়ি নাই, বৃথা পরিশ্রমও করি নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা তাদের কাছে সেই শিক্ষা দাও যা জীবন আনে, তাহলে খ্রীষ্ট যখন ফিরে আসবেন তখন আমার আনন্দ করার মত কিছু থাকবে৷ আমার পরিশ্রম য়ে বৃথা হয় নি এবং আমি য়ে বৃথা দৌড়োই নি এই জন্য আমি আনন্দ করতে পারব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
জীবনের বাক্য ধরে রয়েছো; এতে খ্রীষ্টের দিনে আমি এই গর্ব করার কারণ পাব যে, আমি বৃথা দৌড়াইনি, বৃথা পরিশ্রমও করিনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে খ্রীষ্টের দিনে আমি এই শ্লাঘা করিবার হেতু পাইব যে, আমি বৃথা দৌড়াই নাই, বৃথা পরিশ্রমও করি নাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই প্রভু যীশু খ্রীষ্টের দিনে তোমাদের নিয়ে আমি এই গর্ব করতে পারব যে আমার প্রয়াস, আমার পরিশ্রম ব্যর্থ হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তাদের কাছে সেই শিক্ষা দাও যা জীবন আনে, তাহলে খ্রীষ্ট যখন ফিরে আসবেন তখন আমার আনন্দ করার মত কিছু থাকবে৷ আমার পরিশ্রম যে বৃথা হয় নি এবং আমি যে বৃথা দৌড়োই নি এই জন্য আমি আনন্দ করতে পারব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জীবনের বাক্য ধরে রয়েছো; এতে খ্রীষ্টের পুনরাগমনের দিনের আমি এই গর্ব করার কারণ পাব যে, আমি বৃথা দৌড়াইনি, বৃথা পরিশ্রমও করিনি।