Philippians 2:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমাদের ঈমানের কোরবানী ও সেবাকর্মের উপর যদি আমার রক্ত পেয় কোরবানী হিসেবে সেচন করা হয় তবুও আনন্দ করছি, আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন তোমাদের বিশ্বস্ত সেবা ঈশ্বরের কাছে এক নৈবেদ্য, তেমন যদি আমাকে পেয়-নৈবেদ্যের মতো ঢেলে দেওয়া হয় ও তার ফলে আমি জীবন হারাই, তবুও আমি আনন্দ করব। আর আমি চাই যে তোমরাও আমার সেই আনন্দের ভাগীদার হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমাদের বিশ্বাসের যজ্ঞে ও সেবায় যদি আমি পেয় নৈবেদ্যরূপে সেচিতও হই, তথাপি আনন্দ করিতেছি, আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের সেবার জন্য তোমাদের জীবন বলিরূপে উত্‌সর্গ করতে তোমাদের বিশ্বাস প্রেরণা য়োগায়৷ হয়তো তোমাদের উত্‌সর্গের সঙ্গে আমার নিজের রক্তও উত্‌সর্গ করতে হবে; আর তাই যদি করতে হয় তবে আমি পরম সুখী হব ও তোমাদের জন্য আমি আনন্দে ভরপুর হব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমাদের বিশ্বাসের আত্মাহুতিতে ও সেবায় যদি আমি উত্সর্গের মত সেচিতও হই, তা সত্ত্বেও আমি আনন্দ করছি, আর তোমাদের সবার সঙ্গে আনন্দ করছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমাদের বিশ্বাসের যজ্ঞে ও সেবায় যদি আমি পেয় নৈবেদ্যরূপে সেচিতও হই, তথাপি আনন্দ করিতেছি, আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বিশ্বাসের উৎসর্গ দ্বারা তোমরা ঈশ্বরের সেবা করছ তার উপর যদি আমার রক্ত উৎসর্গ হিসাবে ঢেলে দেওয়া হয় তাহলেও আমি সুখী এবং তোমাদের সংগে আনন্দিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ঈমানের কোরবানী দ্বারা তোমরা আল্লাহ্‌র এবাদত করছ তার উপর যদি আমার রক্ত কোরবানী হিসাবে ঢেলে দেওয়া হয় তাহলেও আমি সুখী এবং তোমাদের সংগে আনন্দিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের বিশ্বাসের নৈবেদ্য উৎসর্গের সঙ্গে যদি আমাকে রক্ত-তর্পণ করে আত্মোৎসর্গ করতে হয় তাহলেও আমি আন্দ করব। তোমাদের আনন্দে আমিও আনন্দিত হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের সেবার জন্য তোমাদের জীবন বলিরূপে উৎসর্গ করতে তোমাদের বিশ্বাস প্রেরণা যোগায়৷ হয়তো তোমাদের উৎসর্গের সঙ্গে আমার নিজের রক্তও উৎসর্গ করতে হবে; আর তাই যদি করতে হয় তবে আমি পরম সুখী হব ও তোমাদের জন্য আমি আনন্দে ভরপুর হব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমাদের বিশ্বাসের আত্মাহুতিতে ও সেবায় যদি আমি উত্সর্গের জন্য সেচিতও হই তবে আমি আরাধনা করছি, আর তোমাদের সবার সঙ্গে আনন্দ করছি।