Philippians 2:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার ভাই, সহকর্মী ও সহসেনা ইপাফ্রদীত, যাকে তোমারা আমার সেবাকারী হিসেবে ও আমার প্রয়োজন মিটাবার জন্য পাঠিয়ে দিয়েছিলে, তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া আমি দরকার মনে করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার মনে হয়, আমার ভাই, সহকর্মী ও সংগ্রামী-সঙ্গী ইপাফ্রদীত, যিনি তোমাদেরও সংবাদবাহক এবং আমার প্রয়োজনের দায়িত্ব গ্রহণের জন্য যাঁকে তোমরা পাঠিয়েছিলে, তাঁকে তোমাদের কাছে ফেরত পাঠানো প্রয়োজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু আমার ভ্রাতা, সহকর্ম্মী ও সহসেনা, এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপাফ্রদীতকে তোমাদের নিকটে পাঠাইয়া দেওয়া আমার আবশ্যক বোধ হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইপাফ্রদীত খ্রীষ্টেতে আমার ভাই, খ্রীষ্টের সেনাদলে তিনি আমার এক সহকর্মী ও সেবক৷ আমার প্রযোজনের সময় তোমরা তাঁকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলে৷ আমি এখন ভাবছি য়ে তাঁকে তোমাদের কাছে ফেরত্ পাঠানোর প্রযোজন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমার ভাই, সহকর্মী ও সহসেনা, এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারী সেবক ইপাফ্রাদীত তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া প্রয়োজন বলে আমার আবশ্যক মনে হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু আমার ভ্রাতা, সহকর্মী ও সহসেনা, এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপাফ্রদীতকে তোমাদের নিকটে পাঠাইয়া দেওয়া আমার আবশ্যক বোধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ইপাফ্রদীতকে তোমাদের কাছে পাঠানো দরকার মনে করলাম। তিনি আমার বিশ্বাসী ভাই। আমরা একসংগেই কাজ করি ও খ্রীষ্টের জন্য যুদ্ধ করি। সেবাকারী হিসাবে আমার প্রয়োজন মিটাবার জন্য তাঁকেই তোমরা আমার কাছে পাঠিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ইপাফ্রদীতকে তোমাদের কাছে পাঠানো দরকার মনে করলাম। তিনি আমার ঈমানদার ভাই। আমরা একসংগেই কাজ করি ও মসীহের জন্য যুদ্ধ করি। সেবাকারী হিসাবে আমার প্রয়োজন মিটাবার জন্য তাঁকেই তোমরা আমার কাছে পাঠিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার ধর্মভাই, সহকর্মী ও সংগ্রামের সঙ্গী ইপাফ্রদীত, যাঁকে প্রতিনিধির মত তোমরা আমার দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলে, তাঁকেও তোমাদের কাছে পাঠানো সঙ্গত মনে করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইপাফ্রদীত খ্রীষ্টেতে আমার ভাই, খ্রীষ্টের সেনাদলে তিনি আমার এক সহকর্মী ও সেবক৷ আমার প্রয়োজনের সময় তোমরা তাঁকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলে৷ আমি এখন ভাবছি যে তাঁকে তোমাদের কাছে ফেরত্ পাঠানোর প্রয়োজন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার ভাই, সহকর্মী ও সহসেনা এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারী সেবক ইপাফ্রাদীত তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া প্রয়োজন বলে আমার আবশ্যক মনে হল।