Philippians 2:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু নিজেকে শূন্য করলেন, গোলামের রূপ ধারণ করলেন, মানুষের সাদৃশ্যে জন্মগ্রহণ করলেন, আকার প্রকারে মানুষ হলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নিজেকে শূন্য করে দিয়ে, ক্রীতদাসের রূপ ধারণ করলেন, মানব-সদৃশ হয়ে জন্ম নিলেন ও
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন ক্রীতদাসের মতো হলেন৷ তিনি মানুষের মত হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু নিজেকে শূন্য করলেন, তিনি দাসের মত হলেন, মানুষের মত হয়ে জন্ম নিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বরং গোলাম হয়ে এবং মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু নিজেকে নিঃস্ব করে দাসের রূপ ধারণ করলেন। মানব সদৃশ হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি ঈশ্বরের স্তর থেকে নামলেন, নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন, তিনি মানুষের মত হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন৷ তিনি যখন মানব জীবনযাপন করলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু নিজেকে শূন্য করলেন, তিনি দাসের মত হলেন, মানুষের মত হয়ে জন্ম নিলেন;