Philippians 2:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি নিজেকে অবনত করলেন, মৃত্যু পর্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানব দেহ ধারণ করে নিজেকে অবনত করলেন; মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত, অনুগত থাকলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন; মৃত্যু পর্য্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পর্য্যন্ত আজ্ঞাবহ হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি যখন মানব জীবনযাপন করলেন, তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন৷ সেই বাধ্যতার দরুণ তাঁর মৃত্যু হল, আর ক্রুশের ওপর তাঁকে প্রাণ দিতে হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তিনি মানুষের মত হয়ে নিজেকে অবনত করলেন; মৃত্যু পর্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন; মৃত্যু পর্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমন কি, ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নীচু করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমন কি, ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নীচু করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষেরর আকারে আবির্ভূত হয়ে তিনি নিজেকে অবনমিত করলেন। একান্ত বাধ্যতায় মৃত্যু —এমনকি ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন৷ সেই বাধ্যতার দরুণ তাঁর মৃত্যু হল, আর ক্রুশের ওপর তাঁকে প্রাণ দিতে হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তিনি মানুষের মত হয়ে নিজেকে অবনত করলেন; মৃত্যু পর্যন্ত, এমনকি, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন।