Philippians 3:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শেষ কথা এই, হে আমার ভাইয়েরা, প্রভুতে আনন্দ কর। তোমাদের কাছে একই কথা বার বার লিখতে আমার কষ্ট বোধ হয় না এবং তা তোমাদের জন্য রক্ষা-কবচ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরিশেষে আমার ভাইবোনেরা, প্রভুতে আনন্দ করো। তোমাদের কাছে একই বিষয়ে বারবার লিখতে আমি বিরক্তি বোধ করি না এবং তা তোমাদের পক্ষে নিরাপদও বটে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শেষ কথা এই, হে আমার ভ্রাতৃগণ, প্রভুতে আনন্দ কর। একই কথা তোমাদিগকে পুনঃ পুনঃ লিখিতে আমার আয়াস বোধ হয় না, আর তাহা তোমাদের রক্ষার নিমিত্ত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, তোমরা প্রভুতে আনন্দ কর৷ এই একই কথা আবার লিখতে আমার কোন কষ্ট হচ্ছে না; আর এটি তোমাদের নিরাপত্তার জন্য৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শেষ কথা এই, হে আমার ভাইয়েরা, প্রভুতে আনন্দ কর। তোমাদেরকে একই কথা বারবার লিখতে আমি ক্লান্ত হই না, আর তা তোমাদের রক্ষার জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শেষ কথা এই, হে আমার ভ্রাতৃগণ, প্রভুতে আনন্দ কর। একই কথা তোমাদিগকে পুনঃ পুনঃ লিখিতে আমার আয়াস বোধ হয় না, আর তাহা তোমাদের রক্ষার নিমিত্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে বলি, আমার ভাইয়েরা, তোমরা প্রভুর সংগে যুক্ত আছ বলে আনন্দ কর। তোমাদের কাছে আবার একই কথা লিখতে আমার কোন কষ্ট হচ্ছে না, আর তোমাদের সতর্ক করবার জন্য তা করা ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে বলি, আমার ভাইয়েরা, তোমরা প্রভুর সংগে যুক্ত আছ বলে আনন্দ কর। তোমাদের কাছে আবার একই কথা লিখতে আমার কোন কষ্ট হচ্ছে না, আর তোমাদের সতর্ক করবার জন্য তা করা ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিশেষে বলি, বন্ধুগণ, প্রভুর সঙ্গে সম্মিলনে আনন্দ কর। তোমাদের কাছে একই কথা বারবার লিখতে আমার কোন অসুবিধা হয় না, তোমাদের পক্ষে বরং তা রক্ষাকবচ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, তোমরা প্রভুতে আনন্দ কর৷ এই একই কথা আবার লিখতে আমার কোন কষ্ট হচ্ছে না; আর এটি তোমাদের নিরাপত্তার জন্য৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেষ কথা এই, হে আমার ভাইয়েরা, প্রভুতে আনন্দ কর। তোমাদেরকে একই কথা বারবার লিখতে আমি ক্লান্ত হই না, আর তা তোমাদের রক্ষার জন্য।