Philippians 3:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যে এখন তা পেয়েছি, কিংবা এখনই লক্ষ্যে পৌঁছেছি তা নয়; কিন্তু যার জন্য মসীহ্‌ ঈসা কর্তৃক ধৃত হয়েছি, কোনক্রমে তা ধরবার চেষ্টায় দৌড়াচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যে ইতিমধ্যেই এসব পেয়েছি, বা সিদ্ধিলাভ করেছি, তা নয়, কিন্তু যে জন্য খ্রীষ্ট যীশুর দ্বারা আমি ধৃত হয়েছি, আমিও তা ধারণ করার জন্য প্রাণপণ ছুটে চলেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যে এখন পাইয়াছি, কিম্বা এখন সিদ্ধ হইয়াছি, তাহা নয়; কিন্তু যাহার নিমিত্ত খ্রীষ্ট যীশু কর্ত্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়িতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একথা বলছি না য়ে আমি লক্ষ্য়ে পৌঁছে গেছি বা পূর্ণতা পেয়েছি৷ আমি সেই লক্ষ্য়ে পৌঁছতে চেষ্টা করছি এবং য়ে উদ্দেশ্যে খ্রীষ্ট আমাকে ধরেছিলেন তাঁর সেই উদ্দেশ্য পর্যন্ত আমি পৌঁছতে চাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যে এখনই এসব জিনিস পেয়েছি, কিংবা পূর্ণতা লাভ করেছি, তা নয়; কিন্তু যার জন্য খ্রীষ্ট যীশু আমাকে উদ্ধার করেছেন (বা তার নিজের বলে দাবী করেছেন) এবং তা ধরার জন্য আমি দৌড়াচ্ছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যে এখন পাইয়াছি, কিম্বা এখন সিদ্ধ হইয়াছি, তাহা নয়; কিন্তু যাহার নিমিত্ত খ্রীষ্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যে জন্য চেষ্টা করছি তা এখনই যে পেয়ে গেছি কিম্বা পূর্ণতা লাভ করে ফেলেছি এমন নয়। কিন্তু যে জন্য খ্রীষ্ট যীশু আমাকে ধরেছিলেন সেটাই ধরবার জন্য আমি ছুটে চলেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যে জন্য চেষ্টা করছি তা এখনই যে পেয়ে গেছি কিংবা পূর্ণতা লাভ করে ফেলেছি এমন নয়। কিন্তু যে জন্য মসীহ্‌ ঈসা আমাকে ধরেছিলেন সেটাই ধরবার জন্য আমি ছুটে চলেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যেসব কিছু পেয়েছি —এ দাবী আমি করি না, আমি এখনও সিদ্ধি লাভ করিনি। তবে আমি জয়ের পথে এগিয়ে চলেছি। খ্রীষ্ট যীশু সেই জন্যই তো আমাকে জয় করে নিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা বলছি না যে আমি লক্ষ্যে পৌঁছে গেছি বা পূর্ণতা পেয়েছি৷ আমি সেই লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করছি এবং যে উদ্দেশ্যে খ্রীষ্ট আমাকে ধরেছিলেন তাঁর সেই উদ্দেশ্য পর্যন্ত আমি পৌঁছতে চাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যে এখনই এসব জিনিস পেয়েছি, কিংবা পূর্ণতা লাভ করেছি, তা নয়; কিন্তু যার জন্য খ্রীষ্ট যীশু আমাকে উদ্ধার করেছেন (বা তার নিজের বলে দাবী করেছেন) এবং তা ধরার জন্য আমি দৌড়াচ্ছি।