Philippians 3:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা অনেকে এমন চলছে, যাদের বিষয়ে তোমাদের বার বার বলেছি এবং এখনও কাঁদতে কাঁদতে বলছি, তারা মসীহের ক্রুশের দুশমন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, আমি আগেই যেমন বারবার তোমাদের বলেছি, আর এখন আবার চোখের জলে বলছি, অনেকেই এমন জীবনযাপন করে, যেন তারা খ্রীষ্টের ক্রুশের শত্রু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা অনেকে এমন চলিতেছে, যাহাদের বিষয়ে তোমাদিগকে বার বার বলিয়াছি, এবং এখনও রোদন করিতে করিতে বলিতেছি, তাহারা খ্রীষ্টের ক্রুশের শত্রু;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অনেকে আছে যাঁরা খ্রীষ্টের ক্রুশের শত্রুর মত আচরণ করে৷ আগে বহুবার আমি তাদের কথা তোমাদের বলেছি, এখন চোখের জল ফেলতে ফেলতে আমি তাদের কথা আবার তোমাদের বলছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ অনেকে এমন ভাবে চলছে, যাদের বিষয়ে তোমাদেরকে বার বার বলেছি এবং এখনও চোখের জলের সঙ্গে বলছি, তারা খ্রীষ্টের ক্রুশের শত্রু;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা অনেকে এমন চলিতেছে, যাহাদের বিষয়ে তোমাদিগকে বার বার বলিয়াছি, এবং এখনও রোদন করিতে করিতে বলিতেছি, তাহারা খ্রীষ্টের ক্রুশের শত্রু;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের বারবারই বলেছি আর এখন চোখের জলের সংগে আবার বলছি যে, এমন অনেকে আছে যারা খ্রীষ্টের ক্রুশের শত্রুর মত চলাফেরা করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের বারবারই বলেছি আর এখন চোখের পানির সংগে আবার বলছি যে, এমন অনেকে আছে যারা মসীহের ক্রুশের শত্রুর মত চলাফেরা করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ অনেকের আচরণ প্রমাণ যে তারা খ্রীষ্টের শত্রু। একথা আমি আগে অনেকবার বলেছি এবং এখনও চোখের জলে বলছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেকে আছে যারা খ্রীষ্টের ক্রুশের শত্রুর মত আচরণ করে৷ আগে বহুবার আমি তাদের কথা তোমাদের বলেছি, এখন চোখের জল ফেলতে ফেলতে আমি তাদের কথা আবার তোমাদের বলছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অনেকে এমন ভাবে চলছে, যাদের বিষয়ে তোমাদেরকে বার বার বলেছি এবং এখনও চোখের জলের সঙ্গে বলছি, তারা খ্রীষ্টের ক্রুশের শত্রু;