Philippians 3:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের শেষ পরিণাম হল বিনাশ; তাদের উদরই হল তাদের আল্লাহ্‌ এবং যা কিছু তাদের লজ্জার বিষয় তাতেই তাদের গৌরব; দুনিয়াবী বিষয়ে তাদের মন পড়ে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধ্বংসই তাদের শেষগতি, পেটপূজাই তাদের দেবতা, নিজ লজ্জাতেই তাদের গৌরব। জাগতিক বিষয়ই তারা ভাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের পরিণাম বিনাশ; উদর তাহাদের ঈশ্বর, এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব; তাহারা পার্থিব বিষয় ভাবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েভাবে তারা চলছে তার পরিণাম বিনাশ৷ তারা ঈশ্বরের সেবা করে না, কেবল নিজেদের তুষ্টির জন্যই বাঁচে৷ তারা লজ্জাকর কাজ করে আর তাই নিয়ে তারা গর্ব বোধ করে৷ তারা কেবল পার্থিব বিষয়েই ভাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের পরিণাম বিনাশ; পেটই তাদের ঈশ্বর এবং লজ্জাতেই তাদের গৌরব; তারা জাগতিক বিষয় ভাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের পরিণাম বিনাশ; উদর তাহাদের ঈশ্বর, এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব; তাহারা পার্থিব বিষয় ভাবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের ভাগ্যে আছে ধ্বংস; পেটই তাঁদের ঈশ্বর; যা লজ্জার বিষয় তা-ই নিয়ে তারা গর্ব করে; আর কেবল জাগতিক ব্যাপারেই তাদের মন পড়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের ভাগ্যে আছে ধ্বংস; পেটই তাঁদের আল্লাহ্‌; যা লজ্জার বিষয় তা-ই নিয়ে তারা গর্ব করে; আর কেবল জাগতিক ব্যাপারেই তাদের মন পড়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধ্বংসই তাদের পরিণতি। উদরই তাদের ঈশ্বর। তারা নিজেদের জঘন্য আচরণে গর্ব বোধ করে। তাদের মন পার্থিব বিষয়ে নিবদ্ধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেভাবে তারা চলছে তার পরিণাম বিনাশ৷ তারা ঈশ্বরের সেবা করে না, কেবল নিজেদের তুষ্টির জন্যই বাঁচে৷ তারা লজ্জাকর কাজ করে আর তাই নিয়ে তারা গর্ব বোধ করে৷ তারা কেবল পার্থিব বিষয়েই ভাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের পরিণাম বিনাশ; পেটই তাদের দেবতা এবং লজ্জাতেই তাদের গৌরব; তারা জাগতিক বিষয় ভাবে।