Philippians 3:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমাদের নাগরিকত্ব তো বেহেশতে; আর সেখান থেকে আমরা নাজাতদাতার, ঈসা মসীহের, আগমনের প্রতীক্ষা করছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমরা স্বর্গের নাগরিক। আমরা আগ্রহ সহকারে সেখান থেকে এক পরিত্রাতার প্রতীক্ষা করছি—অর্থাৎ, প্রভু যীশু খ্রীষ্টের, যিনি তাঁর যে ক্ষমতাবলে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সমর্থ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমরা স্বর্গপুরীর প্রজা; আর তথা হইতে আমরা ত্রাণকর্ত্তার, প্রভু যীশু খ্রীষ্টের, আগমন প্রতীক্ষা করিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের যথার্থ রাজ্য স্বর্গে৷ সেই স্বর্গ থেকে আমাদের ত্রাণকর্তার আগমণের জন্য আমরা অপেক্ষা করছি৷ আমাদের ত্রাণকর্তা হলেন প্রভু যীশু খ্রীষ্ট৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা স্বর্গপুরীর প্রজা; আর সেখান থেকে আমরা উদ্ধারকর্তার, প্রভু যীশু খ্রীষ্টের, ফিরে আসার প্রতীক্ষা করছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমরা স্বর্গপুরীর প্রজা; আর তথা হইতে আমরা ত্রাণকর্তার, প্রভু যীশু খ্রীষ্টের, আগমন প্রতীক্ষা করিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমাদের আসল বাসস্থান তো স্বর্গ; সেখান থেকে আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রীষ্টের আসবার জন্য আমরা আগ্রহের সংগে অপেক্ষা করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমাদের আসল বাসস্থান তো বেহেশত; সেখান থেকে আমাদের নাজাতদাতা হযরত ঈসা মসীহের আসবার জন্য আমরা আগ্রহের সংগে অপেক্ষা করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা কিন্তু স্বর্গরাজ্যের প্রজা এবং স্বর্গ থেকে আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রীষ্টের আগমনের প্রতীক্ষা করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের যথার্থ রাজ্য স্বর্গে৷ সেই স্বর্গ থেকে আমাদের ত্রাণকর্তার আগমণের জন্য আমরা অপেক্ষা করছি৷ আমাদের ত্রাণকর্তা হলেন প্রভু যীশু খ্রীষ্ট৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা স্বর্গপুরীর প্রজা; আর সেখান থেকে আমরা উদ্ধারকর্তার, প্রভু যীশু খ্রীষ্টের, ফিরে আসার প্রতীক্ষা করছি;