Philippians 3:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করে নিজের প্রতাপের দেহের সমরূপ করবেন— যে কার্যসাধক-শক্তিতে তিনি সবকিছুই নিজের বশীভূত করেন সেই শক্তির গুণেই তা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারই দ্বারা আমাদের দীনতার দেহকে রূপান্তরিত করে, তাঁর গৌরবজ্জ্বল দেহের মতো করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্য্যসাধক-শক্তিতে তিনি সকলই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি এসে আমাদের এই দীনতার দেহকে বদলে তাঁর নিজের মহিমান্বিত দেহের সমরূপ করবেন৷ খ্রীষ্ট তাঁর নিজ পরাক্রমে এই কাজ করতে পারেন এবং তাঁর সেই পরাক্রমে খ্রীষ্ট সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্ত্ব করতে সমর্থ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি আমাদের ক্ষয়িষ্ণু দেহকে পরিবর্তন করে তাঁর প্রতাপের দেহের মতো করবেন, যে শক্তির মাধ্যমে তিনি সমস্ত কিছু তাঁর বশীভূত করতে পারেন, তারই গুণে করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যেন কার্যসাধক শক্তিতে তিনি সকলই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাদের দুর্বলতায় ভরা দেহ বদলিয়ে তাঁর মহিমাপূর্ণ দেহের মত করবেন। যে শক্তির দ্বারা তিনি সব কিছু নিজের অধীনে আনেন সেই শক্তির দ্বারাই তিনি এই কাজ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাদের দুর্বলতায় ভরা শরীর বদলিয়ে তাঁর মহিমাপূর্ণ শরীরের মত করবেন। যে শক্তির দ্বারা তিনি সব কিছু নিজের অধীনে আনেন সেই শক্তির দ্বারাই তিনি এই কাজ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ক্ষমতায় তিনি সব কিছু নিজের বশে আনতে সমর্থ সেই ক্ষমতাতেই তিনি আমাদের এই দীন দেহ নিজ গৌরবোজ্জ্বল দেহের সাদৃশ্যে রূপান্তরিত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি এসে আমাদের এই দীনতার দেহকে বদলে তাঁর নিজের মহিমান্বিত দেহের সমরূপ করবেন৷ খ্রীষ্ট তাঁর নিজ পরাক্রমে এই কাজ করতে পারেন এবং তাঁর সেই পরাক্রমে খ্রীষ্ট সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্ত্ব করতে সমর্থ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাদের ক্ষয়িষ্ণু দেহকে পরিবর্তন করে তাঁর মহিমার দেহের মতো করবেন, যে শক্তির মাধ্যমে তিনি সমস্ত কিছু তাঁর বশীভূত করতে পারেন, তারই গুণে করবেন।