Philippians 3:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও আমি বাহ্যিক আচার-অনুষ্ঠানের উপর নির্ভর করতে পারতাম। যদি অন্য কেউ মনে করে যে, সে বাহ্যিক আচার-অনুষ্ঠানের উপর নির্ভর করতে পারে, তবে আমি আরও বেশি করে তা করতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও এরকম আস্থাশীল হওয়ার যথেষ্ট কারণ আমার নিজের উপরে আছে। অন্য কেউ যদি মনে করে যে, শারীরিক সংস্কারের ব্যাপারে সে নির্ভর করতে পারে, আমার আরও অনেক বিষয়ে নির্ভর করার আছে:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি আমি মাংসেও দৃঢ় প্রত্যয়ী হইতে পারিতাম। যদি অন্য কেহ বোধ করে যে, সে মাংসে প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদিও আমি নিজের ওপর আস্থা রাখতে পারতাম, তবুও আমি তা করি না৷ যদি কোন লোকের মনে হয় য়ে সে নিজের ওপর আস্থা রাখতে পারে তবে তার জানা ভাল য়ে নিজের ওপর আস্থা রাখার জন্য আরো বড় কারণ আমার আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি তাই হতো তবে আমি আমার দেহে দৃঢ়ভাবে নির্ভর করতে পারতাম। যদি অন্য কেউ মনে করে যে, সে তার দেহের উপর নির্ভর করতে পারে, তবে আমি আরো বেশি নির্ভর করতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি আমি মাংসেও দৃঢ় প্রত্যয়ী হইতে পারিতাম। যদি অন্য কেহ বোধ করে যে, সে মাংসে প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি অবশ্য তা করতে পারতাম। যদি কেউ মনে করে যে, আচার-অনুষ্ঠানের উপর নির্ভর করবার তার কারণ আছে তবে সে জানুক যে, আমার তার চেয়ে আরও বেশী কারণ আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি অবশ্য তা করতে পারতাম। যদি কেউ মনে করে যে, আচার-অনুষ্ঠানের উপর ভরসা করবার তার কারণ আছে তবে সে জানুক যে, আমার তার চেয়ে আরও বেশী কারণ আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শারীরিক চিহ্নের উপর নির্ভর করার যুক্তি আমার‍ও যথেষ্ট রয়েছে। যদি কেউ শারীরিক চিহ্নের উপরেই দাবী প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আমার দাবী তার চেয়ে অনেক বেশী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও আমি নিজের ওপর আস্থা রাখতে পারতাম, তবুও আমি তা করি না৷ যদি কোন লোকের মনে হয় যে সে নিজের ওপর আস্থা রাখতে পারে তবে তার জানা ভাল যে নিজের ওপর আস্থা রাখার জন্য আরো বড় কারণ আমার আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তাই হতো তবে আমি আমার দেহে দৃঢ়ভাবে নির্ভর করতে পারতাম। যদি অন্য কেউ মনে করে যে, সে তার দেহের উপর নির্ভর করতে পারে, তবে আমি আরো বেশি নির্ভর করতে পারি।