Philippians 3:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অষ্টম দিনে আমার খৎনা করানো হয়েছে, আমি ইসরাইলের বিন্ইয়ামীন-বংশীয়, ইবরানীর বাড়িতে জন্মপ্রাপ্ত ইবরানী, শরীয়তের সম্বন্ধে ফরীশী,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অষ্টম দিনে আমার সুন্নত হয়েছে, জাতিতে আমি ইস্রায়েলী, বিন্যামীন গোষ্ঠীভুক্ত, হিব্রু বংশজাত একজন হিব্রু, বিধানসংক্রান্ত বিষয়ে একজন ফরিশী;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অষ্টম দিনে ত্বক্ছেদপ্রাপ্ত, ইস্রায়েল-জাতীয় বিন্যামীন বংশীয়, ইব্রিকুলজাত ইব্রীয়, ব্যবস্থার সম্বন্ধে ফরীশী,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জন্মের পর যখন আমার বয়স আট দিন তখন আমার সুন্নত হয়েছে; আমি ইস্রায়েলীয়, বিন্যামীন গোষ্ঠীর লোক৷ আমি একজন ইব্রীয়, আমার বাবা-মা ইব্রীয়৷ মোশির বিধি-ব্যবস্থা পালনে গোঁড়া হওয়ায় আমি ফরীশী হয়েছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি আট দিনের দিন ত্বকছেদ প্রাপ্ত হয়েছি, ইস্রায়েল-জাতীয় বিন্যামীন বংশের, খাঁটি ইব্রীয়, ব্যবস্থার সম্বন্ধে ফরীশী,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অষ্টম দিনে ত্বক্ছেদপ্রাপ্ত, ইস্রায়েল-জাতীয় বিন্যামীন বংশীয়, ইব্রীয়-কুলজাত ইব্রীয়, ব্যবস্থার সম্বন্ধে ফরীশী,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আট দিনের দিন আমাকে সুন্নত করানো হয়েছিল; ইস্রায়েল জাতির মধ্যে বিন্যামীনের বংশে আমার জন্ম; আমি একজন খাঁটি ইব্রীয়; মোশির আইন-কানুন পালনের ব্যাপারে আমি একজন ফরীশী;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আট দিনের দিন আমাকে খৎনা করানো হয়েছিল; ইসরাইল জাতির মধ্যে বিন্ইয়ামীনের বংশে আমার জন্ম; আমি একজন খাঁটি ইবরানী; মূসার শরীয়ত পালনের ব্যাপারে আমি একজন ফরীশী;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অষ্টম দিনে আমার সুন্নত হয়েছিল। আমি জাতিতে ইসরায়েলী, বিন্যামীন বংশীয়, হিব্রু কুলজাত হিব্রু, শাস্ত্রীয় বিধান সম্পর্কে ফরিশী মতাবলম্বী,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জন্মের পর যখন আমার বয়স আট দিন তখন আমার সুন্নত হয়েছে; আমি ইস্রায়েলীয়, বিন্যামীন গোষ্ঠীর লোক৷ আমি একজন ইব্রীয়, আমার বাবা-মা ইব্রীয়৷ মোশির বিধি-ব্যবস্থা পালনে গোঁড়া হওয়ায় আমি ফরীশী হয়েছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আটদিনের র দিন ত্বকছেদ প্রাপ্ত হয়েছি, ইস্রায়েল-জাতীয় বিন্যামীন বংশের, খাঁটি ইব্রীয়, ব্যবস্থার সম্বন্ধে ফরীশী,