Philippians 3:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গভীর আগ্রহ সম্বন্ধে মণ্ডলীর নির্যাতনকারী, শরীয়ত পালনের ধার্মিকতা সম্বন্ধে কেউ আমার নিন্দা করতে পারত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উদ্যমের ব্যাপারে আমি মণ্ডলীর নির্যাতনকারী এবং বিধানগত ধার্মিকতায় আমি ছিলাম নির্দোষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্ম্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার নিজের ইহুদী ধর্মের বিষয়ে আমি এতই উত্সাহী ছিলাম য়ে আমি খ্রীষ্ট মণ্ডলীর প্রতি নির্য়াতন করতাম৷ আমি এমন নিখুঁতভাবে মোশির বিধি-ব্যবস্থা পালন করতাম য়ে তার মধ্যে কোন ত্রুটি ছিল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী ছিলাম, ব্যবস্থার নিয়ম কানুন পালনে নিখুঁত ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধর্মের ব্যাপারে আমি এমন গোঁড়া ছিলাম যে, খ্রীষ্টের মণ্ডলীর উপর আমি অত্যাচার করতাম; আর ঈশ্বরের গ্রহণযোগা্য হবার আশায় মোশির আইন-কানুন পালনের ব্যাপারে কেউ আমার নিন্দা করতে পারত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধর্মের ব্যাপারে আমি এমন গোঁড়া ছিলাম যে, মসীহের জামাতের উপর আমি জুলুম করতাম; আর আল্লাহ্র গ্রহণযোগা্য হবার আশায় মূসার শরীয়ত পালনের ব্যাপারে কেউ আমার নিন্দা করতে পারত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্মীয় উন্মাদনায় আমি খ্রীষ্টীয় মণ্ডলীকে নির্যাতন করেছি। বিধানের নির্দেশ মেনে আমি নিখুঁতভাবে ধর্মাচরণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার নিজের ইহুদী ধর্মের বিষয়ে আমি এতই উৎসাহী ছিলাম যে আমি খ্রীষ্ট মণ্ডলীর প্রতি নির্যাতন করতাম৷ আমি এমন নিখুঁতভাবে মোশির বিধি-ব্যবস্থা পালন করতাম যে তার মধ্যে কোন ত্রুটি ছিল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী ছিলাম, ব্যবস্থার নিয়ম কানুন পালনে নিখুঁত ছিলাম।