Philippians 3:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাতে আমার যে সব লাভ হয়েছিল, সেসব আমি মসীহের জন্য ক্ষতি বলে গণ্য করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, যা ছিল আমার কাছে লাভজনক, খ্রীষ্টের জন্য আজ সেই সবকিছুকে আমি লোকসান বলে মনে করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল, সে সমস্ত খ্রীষ্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এক সময়ে ঐসব বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল; কিন্তু আমি খ্রীষ্টকে পেয়েছি, তাই ঐসব বিষয়ের মূল্য আর আমার কাছে রইল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রীষ্টের জন্য ক্ষতি বলে মনে করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল, সেই সমস্ত খ্রীষ্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাতে আমার যে সব লাভ হয়েছিল খ্রীষ্টের জন্য আমি এখন সেগুলোকে ক্ষতি বলেই মনে করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাতে আমার যে সব লাভ হয়েছিল মসীহের জন্য আমি এখন সেগুলোকে ক্ষতি বলেই মনে করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সবই একদিন আমার পক্ষে ছিল গর্বের বিষয়, কিন্তু খ্রীষ্টকে লাভের পথে এ সবই আমি ক্ষতিকর বল মনে করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক সময়ে ঐসব বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল; কিন্তু আমি খ্রীষ্টকে পেয়েছি, তাই ঐসব বিষয়ের মূল্য আর আমার কাছে রইল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রীষ্টের জন্য ক্ষতি বলে মনে করি।