Philippians 3:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাস্তবিক আমার প্রভু মসীহ্ ঈসার জ্ঞানের শ্রেষ্ঠতার কারণে আমি সবই ক্ষতি বলে গণ্য করছি; তাঁর জন্য সব কিছুতেই ক্ষতি সহ্য করেছি এবং তা মলবৎ গণ্য করছি, যেন আমি মসীহ্কে লাভ করতে পারি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার চেয়েও বেশি, আমার প্রভু, খ্রীষ্ট যীশুকে জানার বহুগুণে শ্রেষ্ঠতর মহত্ত্বের তুলনায়, বাকি সবকিছুকে আমি লোকসান মনে করি, যাঁর জন্য আমি সবকিছু হারিয়েছি। খ্রীষ্টকে লাভ করার প্রচেষ্টায় আমি সে সমস্তকে আবর্জনাতুল্য মনে করি এবং
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাস্তবিক আমার প্রভু খ্রীষ্ট যীশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি; তাঁহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি, এবং তাহা মলবৎ গণ্য করিতেছি,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেবল ঐসব বিষয় নয়, বরং সমস্ত কিছুই আমার প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানের শ্রেষ্ঠতার কাছে নিতান্তই নগন্য বলে মনে করলাম৷ তাঁর জন্য আমি সবই বর্জন করেছি৷ এখন আমি ঐ সবকিছু আবর্জনার মতোই মনে করি, আর খ্রীষ্টকে আরো বেশী করে পেতে এ আমায় সাহায্য করে,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আসলে, আমার প্রভু খ্রীষ্ট যীশুর যে জ্ঞান তা সব থেকে শ্রেষ্ঠ, তার জন্য আমি সবকিছুই এখন ক্ষতি বলে মনে করছি; তাঁর জন্য সবকিছুর ক্ষতি সহ্য করেছি এবং তা আবর্জনা (মল) মনে করে ত্যাগ করেছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাস্তবিক আমার প্রভু খ্রীষ্ট যীশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি; তাঁহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি, এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রীষ্টকে লাভ করি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসলে যাঁর জন্য আমি এই সব ক্ষতি স্বীকার করেছি আমার সেই প্রভু খ্রীষ্ট যীশুকে জানবার মধ্যে যে তুলনাহীন আশীর্বাদ রয়েছে, তার পাশে আর সব কিছুকেই আমি ক্ষতি বলে মনে করি। খ্রীষ্টকে যাতে আমি লাভ করতে পারি এবং আমাকে যাতে খ্রীষ্টের সংগে যুক্ত দেখা যায় সেইজন্য আমি সেগুলোকে আবর্জনা বলে মনে করি। আইন-কানুন পালন করবার দরুন যে আমি নির্দোষ তা নয়, কিন্তু খ্রীষ্টের উপর বিশ্বাসের দরুন ঈশ্বর আমাকে নির্দোষ বলে গ্রহণ করেছেন। এই নির্দোষিতা ঈশ্বরের কাছ থেকে আসে এবং তা বিশ্বাসের উপর নির্ভর করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসলে যাঁর জন্য আমি এই সব ক্ষতি স্বীকার করেছি আমার সেই হযরত ঈসা মসীহ্কে জানবার মধ্যে যে তুলনাহীন দোয়া রয়েছে, তার পাশে আর সব কিছুকেই আমি ক্ষতি বলে মনে করি। মসীহ্কে যাতে আমি লাভ করতে পারি এবং আমাকে যাতে মসীহের সংগে যুক্ত দেখা যায় সেইজন্য আমি সেগুলোকে আবর্জনা বলে মনে করি। শরীয়ত পালন করবার দরুন যে আমি ধার্মিক তা নয়, কিন্তু মসীহের উপর ঈমানের দরুন আল্লাহ্ আমাকে ধার্মিক বলে গ্রহণ করেছেন। এই ধার্মিকতা আল্লাহ্র কাছ থেকে আসে এবং তা ঈমানের উপর ভরসা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রভু খ্রীষ্ট যীশু সম্পর্কিত জ্ঞানের তুলনায় এসব কিছুই আমি তুচ্ছ মনে করি। তাঁর জন্যই আমি সব কিছু পরিত্যাগ করেছি। এ সবই আমার কাছে আজ আবর্জনাস্বরূপ। আমি চাই খ্রীষ্টকে লাভ করতে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবল ঐসব বিষয় নয়, বরং সমস্ত কিছুই আমার প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানের শ্রেষ্ঠতার কাছে নিতান্তই নগন্য বলে মনে করলাম৷ তাঁর জন্য আমি সবই বর্জন করেছি৷ এখন আমি ঐ সবকিছু আবর্জনার মতোই মনে করি, আর খ্রীষ্টকে আরো বেশী করে পেতে এ আমায় সাহায্য করে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আসলে, আমার প্রভু খ্রীষ্ট যীশুর যে জ্ঞান তা সব থেকে শ্রেষ্ঠ, তার জন্য আমি সব কিছুই এখন ক্ষতি বলে মনে করছি; তাঁর জন্য সব কিছুর ক্ষতি সহ্য করেছি এবং তা আবর্জনা (মল) মনে করে ত্যাগ করেছি,