Philippians 4:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে আমার ভাইয়েরা, যাদের আমি মহব্বত করি ও দেখতে আকাঙক্ষা করি, যারা আমার আনন্দ ও মুকুটস্বরূপ, আমার সেই প্রিয়তমেরা, তোমরা এই ভাবেই প্রভুতে স্থির থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আমার প্রিয় ভাইবোন, তোমাদের, যাদের আমি ভালোবাসি ও যাদের একান্তভাবে পেতে চাই, তোমরাই আমার আনন্দ ও মুকুট। প্রিয় বন্ধুরা, প্রভুতে তোমরা এভাবেই অবিচল থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে আমার ভ্রাতৃগণ, প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুটস্বরূপেরা, প্রিয়তমেরা, তোমরা এই প্রকারে প্রভুতে স্থির থাক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের ভালবাসি আর তোমাদের দেখতে চাই৷ তোমরা আমার আনন্দ ও গর্বের বিষয়৷ আমি য়েমন বলেছি, তেমনভাবেই সর্বদা প্রভুর বাধ্য থেকো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব, হে আমার ভাইয়েরা, প্রিয়তমেরা ও আকাঙ্খার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুট, প্রিয়তমেরা, তোমরা এইভাবে প্রভুতে স্থির থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে আমার ভ্রাতৃগণ, প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুটস্বরূপেরা, প্রিয়তমেরা, তোমরা এই প্রকারে পপ্রভুতে স্থির থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ভাইয়েরা, আমি তোমাদের ভালবাসি আর তোমাদের দেখতে চাই। তোমরাই আমার আনন্দ, আমার জয়ের মালা। তোমরা প্রভুর সংগে যুক্ত হয়ে স্থির থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভাইয়েরা, আমি তোমাদের মহব্বত করি আর তোমাদের দেখতে চাই। তোমরাই আমার আনন্দ, আমার জয়ের মালা। তোমরা প্রভুর সংগে যুক্ত হয়ে স্থির থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং প্রিয় বন্ধুগণ, তোমরাই আমার আনন্দ, আমার গৌরব! তোমাদের দেখার জন্য আমার মন উদ্‌গ্রীব। তোমরা প্রভুর আদর্শে অবিচল থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের ভালবাসি আর তোমাদের দেখতে চাই৷ তোমরা আমার আনন্দ ও গর্বের বিষয়৷ আমি যেমন বলেছি, তেমনভাবেই সর্বদা প্রভুর বাধ্য থেকো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, হে আমার ভাইয়েরা, প্রিয়তমেরা ও আকাঙ্খার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুট, প্রিয়তমেরা, তোমরা এই ভাবে প্রভুর প্রেমে স্থির থাক।