Philippians 4:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হলাম যে, এত কাল পর এখন তোমরা আমার জন্য চিন্তা করতে নতুন উদ্দীপনা পেয়েছ; অবশ্য আমার বিষয়ে তোমরা চিন্তা করছিলে বটে, কিন্তু তা দেখাবার সুযোগ পাও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভুতে আমি পরম আনন্দ করি যে, অবশেষে তোমরা আমার সম্বন্ধে চিন্তা করতে নতুন উৎসাহ পেয়েছ। সত্যিই, তোমাদের চিন্তা ছিল, কিন্তু তা দেখানোর সুযোগ তোমাদের ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হইলাম যে, এত কালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নূতন উদ্দীপনা পাইয়াছ; এই বিষয়ে তোমরা চিন্তা করিতে ছিলে, কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি প্রভুতে খুব আনন্দ পেয়েছি, কারণ এতদিন পর এখন তোমরা আবার আমার জন্য চিন্তা করতে নতুন উদ্দীপনা পেয়েছ৷ তোমরা সব সময়ই আমার বিষয়ে চিন্তা কর, কিন্তু তা দেখাবার সুয়োগ পাও নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হলাম যে, অবশেষে তোমরা আমার জন্য চিন্তা করার নতুন উদ্দীপনা পেয়েছ; এই বিষয়ে তোমরা চিন্তা করছিলে, কিন্তু সুযোগ পাও নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হইলাম যে, এত কালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নূতন উদ্দীপনা পাইয়াছ; এই বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে, কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু আমাকে খুব আনন্দ দান করেছেন, কারণ অনেক দিন পরে তোমরা আবার আমার জন্য চিন্তা করছ। অবশ্য আমার জন্য সব সময়ই তোমাদের চিন্তা ছিল, কিন্তু তা তোমরা দেখাবার সুযোগ পাও নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রভু আমাকে খুব আনন্দ দান করেছেন, কারণ অনেক দিন পরে তোমরা আবার আমার জন্য চিন্তা করছ। অবশ্য আমার জন্য সব সময়ই তোমাদের চিন্তা ছিল, কিন্তু তা তোমরা দেখাবার সুযোগ পাও নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু আমাকে পরম আনন্দ দিয়েছেন। এতদিন পরে আমার সম্পর্কে তোমাদের আগ্রহ আবার প্রকাশ পেয়েছে। আগ্রহ তোমাদের ছিল, কিন্তু কিছু করার সুযোগ ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুতে খুব আনন্দ পেয়েছি, কারণ এতদিন পর এখন তোমরা আবার আমার জন্য চিন্তা করতে নতুন উদ্দীপনা পেয়েছ৷ তোমরা সব সময়ই আমার বিষয়ে চিন্তা কর, কিন্তু তা দেখাবার সুযোগ পাও নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হলাম যে, অবশেষে তোমরা আমার জন্য ভাবার নতুন উদ্দীপনা পেয়েছ; এই বিষয়ে তোমরা চিন্তা করছিলে, কিন্তু সুযোগ পাও নি।