Philippians 4:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা আমি আমার অনটন সম্বন্ধে বলছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাতে সন্তুষ্ট থাকতে শিখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার প্রযোজনের জন্য য়ে আমি তোমাদের একথা বলছি তা নয়, কারণ য়ে কোন অবস্থাতেই তৃপ্ত থাকতে আমি শিখেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কথা আমি অভাব সম্বন্ধে বলছি না, কারণ আমি যে অবস্থায় থাকি, তাতেই সন্তুষ্ট থাকতে শিখেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার কোন অভাবের জন্য যে আমি এই কথা বলছি তা নয়, কারণ যে কোন অবস্থায় আমি সন্তুষ্ট থাকতে শিখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার কোন অভাবের জন্য যে আমি এই কথা বলছি তা নয়, কারণ যে কোন অবস্থায় আমি সন্তুষ্ট থাকতে শিখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার অভাবের কথা বলছি না কারণ যে অবস্থায়ই থাকি না কেন, আমি মানিয়ে নিতে শিখেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রয়োজনের জন্য যে আমি তোমাদের একথা বলছি তা নয়, কারণ যে কোন অবস্থাতেই তৃপ্ত থাকতে আমি শিখেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা আমি অভাব সম্বন্ধে বলছি না, কারণ আমি যে অবস্থায় থাকি, তাতেই সন্তুষ্ট থাকতে শিখেছি।