Philippians 4:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি অবনত হতে জানি, উপচয় ভোগ করতেও জানি; প্রত্যেক বিষয়ে ও সমস্ত বিষয়ে আমি তৃপ্ত বা ক্ষুধিত হতে এবং উপচয় বা অনটন ভোগ করতে শিক্ষা লাভ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি; প্রত্যেক বিষয়ে ও সর্ব্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অভাবের সময় কিভাবে জীবনযাপন করতে হয় তা আমি জানি৷ আবার প্রাচুর্য়ের সময় কিভাবে চলতে হয় তাও আমি জানি৷ য়ে কোন অবস্থায় পরিতৃপ্ত বা ক্ষুধিত থাকতে, উপচয় কি অভাব ভোগ করতে য়ে কোন অবস্থায় জীবনযাপনের গূঢ়তত্ত্ব আমি শিখেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি অবনত হতে জানি, প্রাচুর্য্য ভোগ করতেও জানি; সব জায়গায় ও সববিষয়ে আমি সন্তুষ্ট থাকতে এবং খিদে সহ্য করতে, প্রাচুর্য্য কি অভাব সহ্য করতে আমি শিখেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি; প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, এবং উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অভাবের মধ্যে এবং প্রচুর থাকবার মধ্যে আমি সন্তুষ্ট থাকতে জানি। ভরা পেটে হোক বা খালি পেটে হোক, প্রচুর থাকবার মধ্যে হোক বা অভাবের মধ্যে হোক-সব অবস্থাতেই কিভাবে সন্তুষ্ট থাকা যায় আমি তা শিখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অভাবের মধ্যে এবং প্রচুর থাকবার মধ্যে আমি সন্তুষ্ট থাকতে জানি। ভরা পেটে হোক বা খালি পেটে হোক, প্রচুর থাকবার মধ্যে হোক বা অভাবের মধ্যে হোক- সব অবস্থাতেই কিভাবে সন্তুষ্ট থাকা যায় আমি তা শিখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দীন হতে জানি, আবার প্রাচুর্যের সঙ্গেও আমার পরিচয় আছে। পরিতৃপ্তি কিম্বা ক্ষুধা, প্রাচুর্য কি অনটন —যে কোন পরিস্থিতি হোক না কেন, সব কিছুর সম্মুখীন হওয়ার শিক্ষাদীক্ষা আমি লাভ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অভাবের সময় কিভাবে জীবনযাপন করতে হয় তা আমি জানি৷ আবার প্রাচুর্য়ের সময় কিভাবে চলতে হয় তাও আমি জানি৷ যে কোন অবস্থায় পরিতৃপ্ত বা ক্ষুধিত থাকতে, উপচয় কি অভাব ভোগ করতে যে কোন অবস্থায় জীবনযাপনের গূঢ়তত্ত্ব আমি শিখেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অবনত হতে জানি, প্রাচুর্য্য ভোগ করতেও জানি; সব জায়গায় ও সব বিষয়ে আমি সন্তুষ্ট থাকতে এবং খিদে সহ্য করতে, প্রাচুর্য্য কি অভাব সহ্য করতে আমি শিখেছি।