Philippians 4:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ফিলিপীয়েরা, তোমরাও জান, ইঞ্জিল তবলিগের প্রথম লগ্নে, যখন আমি ম্যাসিডোনিয়া থেকে প্রস্থান করেছিলাম, তখন কোন মণ্ডলী দেনা-পাওনার বিষয়ে আমার সহভাগী হয় নি কেবল তোমরাই হয়েছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা ছাড়াও, তোমরা ফিলিপীয়েরা তো জানো, তোমাদের সুসমাচার-পরিচিতি লাভের প্রাথমিক পর্বে আমি যখন ম্যাসিডোনিয়া ছেড়ে যাত্রা করেছিলাম, তখন তোমরা ছাড়া আর কোনো মণ্ডলী দেওয়া-নেওয়ার বিষয়ে আমার সহভাগী হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে ফিলিপীয়েরা, তোমরাও জান, সুসমাচারের আদিতে, যখন আমি মাকিদনিয়া হইতে প্রস্থান করিয়াছিলাম, তখন কোন মণ্ডলী দেনা পাওনা বিষয়ে আমার সহভাগী হয় নাই, কেবল তোমরাই হইয়াছিলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা ফিলিপীয়েরা ভাল করেই জান, সেই শুরুতে আমি সেখানে যখন সুসমাচার প্রচার করেছিলাম, আমি যখন মাকিদনিয়া ছেড়ে যাই সেই সময় একমাত্র তোমাদের মণ্ডলীই আমাকে সাহায্য করেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর, তোমরা ফিলিপীয়েরা, জান যে, সুসমাচার প্রচারের শুরুতে, যখন আমি মাকিদনিয়া থেকে চলে গিয়েছিলাম, তখন কোন মণ্ডলী দেনা পাওনার বিষয়ে আমার সহভাগী হয় নি, শুধু তোমরাই হয়েছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে ফিলিপীয়েরা, তোমরাও জান, সুসমাচারের আদিতে, যখন আমি মাকিদনিয়া হইতে প্রস্থান করিয়াছিলাম, তখন কোন মণ্ডলী দেনা-পাওনা বিষয়ে আমার সহভাগী হয় নাই, কেবল তোমরাই হইয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফিলিপীয় মণ্ডলীর লোকেরা, তোমরা তো নিজেরাই জান যে, তোমরা প্রথমে সুখবর শুনবার পরে যখন আমি ম্যাসিডোনিয়া ছেড়ে চলে গিয়েছিলাম, তখন তোমরা ছাড়া আর কোন মণ্ডলীই আমার সংগে দেওয়া-নেওয়ার ব্যাপারে যোগ দেয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিপীয় জামাতের লোকেরা, তোমরা তো নিজেরাই জান যে, তোমরা প্রথমে সুসংবাদ শুনবার পরে যখন আমি ম্যাসিডোনিয়া ছেড়ে চলে গিয়েছিলাম, তখন তোমরা ছাড়া আর কোন জামাতই আমার সংগে দেওয়া-নেওয়ার ব্যাপারে যোগ দেয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিপী মণ্ডলীর ভাইয়েরা, তোমরাও জান যে সুসমাচার অভিযানের শুরুতে যখন ম্যাসিডোনিয়া ছেড়ে আমি চলে গেলাম, তখন তোমরা ছাড়া আর কোন মণ্ডলী আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ফিলিপীয়রা ভাল করেই জান, সেই শুরুতে আমি সেখানে যখন সুসমাচার প্রচার করেছিলাম, আমি যখন মাকিদনিয়া ছেড়ে যাই সেই সময় একমাত্র তোমাদের মণ্ডলীই আমাকে সাহায্য করেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, তোমরা ফিলিপীয়েরা, জান যে, সুসমাচার প্রচারের শুরুতে, যখন আমি মাকিদনিয়া থেকে চলে গিয়েছিলাম, তখন কোন মণ্ডলী দানের বিষয়ে আমার সহভাগী হয়নি, শুধু তোমরাই হয়েছিলে।