Philippians 4:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সবকিছুই আছে, বরং উপচে পড়ছে; আমি তোমাদের কাছ থেকে ইপাফ্রদীতের হাতে যা যা পেয়েছি তাতে পরিপূর্ণ হয়েছি। এই উপহারগুলো ছিল সৌরভস্বরূপ আল্লাহ্র প্রীতিজনক গ্রহণযোগ্য কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পূর্ণমাত্রায় সবকিছু পেয়েছি, এমনকি, তার চেয়েও বেশি পেয়েছি; বর্তমানে ইপাফ্রদীতের মাধ্যমে পাঠানো তোমাদের দান পর্যাপ্ত পরিমাণে আমাকে দেওয়া হয়েছে। সেই দান সুরভিত অর্ঘ্যস্বরূপ, ঈশ্বরের প্রীতিজনক গ্রহণযোগ্য বলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সকলই আছে, বরঞ্চ উপচিয়া পড়িতেছে; আমি তোমাদের হইতে ইপাফ্রদীতের হাতে যাহা যাহা পাইয়াছি তাহাতে পরিপূর্ণ হইয়াছি, তাহা সৌরভস্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার যা প্রযোজন সে সব কিছুই আমার আছে, বলতে কি প্রযোজনের অতিরিক্ত আছে৷ তোমরা ইপাফ্রদীতের মারফত্ য়ে উপহার আমাকে পাঠিয়েছ, তাতে আমার সব অভাব মিটেছে৷ তোমাদের সেই উপহার ঈশ্বরের কাছে প্রীতিজনক ও গ্রহণয়োগ্য সুরক্ষিত অর্য়্ঘের মত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার সবকিছুই আছে, বরং উপচিয়ে পড়ছে; আমি তোমাদের কাছ থেকে ইপাফ্রদীতের হাতে যা কিছু পেয়েছি তাতে পরিপূর্ণ হয়েছি, যা সুগন্ধিযুক্ত এবং গ্রহণযোগ্য বলি যা ঈশ্বরকে প্রসন্ন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সকলই আছে, বরঞ্চ উপচিয়া পড়িতেছে; আমি তোমাদের হইতে ইপাফ্রদীতের হাতে যাহা যাহা পাইয়াছি তাহাতে পরিপূর্ণ হইয়াছি, তাহা সৌরভস্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সব পাওনাই আমি পেয়েছি। আসলে আমার যা দরকার তার চেয়েও বেশী আমার আছে। ইপাফ্রদীতের হাতে তোমাদের পাঠানো উপহার পেয়ে এখন আমার যথেষ্ট হয়েছে। এই উপহারগুলো সুগন্ধযুক্ত ও গ্রহণযোগ্য উৎসর্গ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সব পাওনাই আমি পেয়েছি। আসলে আমার যা দরকার তার চেয়েও বেশী আমার আছে। ইপাফ্রদীতের হাতে তোমাদের পাঠানো উপহার পেয়ে এখন আমার যথেষ্ট হয়েছে। এই উপহারগুলো সুগন্ধযুক্ত ও গ্রহণযোগ্য কোরবানী, আর এতে আল্লাহ্ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সবকিছুই পেয়েছি, প্রচুর পরিমাণেই পেয়েছি। ইপাফ্রদীতের মারফৎ তোমাদের কাছ থেকে যা পেয়েছি তাতে আমার অভাব মিটেছে। তোমাদের এই দান ঈশ্বরের গ্রহণযোগ্য প্রীতিজনক সুরভি নৈবেদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার যা প্রয়োজন সে সব কিছুই আমার আছে, বলতে কি প্রয়োজনের অতিরিক্ত আছে৷ তোমরা ইপাফ্রদীতের মারফত্ যে উপহার আমাকে পাঠিয়েছ, তাতে আমার সব অভাব মিটেছে৷ তোমাদের সেই উপহার ঈশ্বরের কাছে প্রীতিজনক ও গ্রহণযোগ্য সুরভিত অর্ঘ্যের মত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সব কিছুই আছে, বরং উপচিয়ে পড়ছে; আমি তোমাদের কাছ থেকে ইপাফ্রদীতের হাতে যা কিছু পেয়েছি তাতে পরিপূর্ণ হয়েছি, যা সুগন্ধিযুক্ত এবং গ্রহণযোগ্য বলি যা ঈশ্বরকে প্রসন্ন করে।