Philippians 4:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার আল্লাহ্ মসীহ্ ঈসাতে স্থিত আপন গৌরবের ধন অনুসারে তোমাদের সমস্ত অভাব পরিপূর্ণভাবে মিটিয়ে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমার ঈশ্বর খ্রীষ্ট যীশুতে স্থিত তাঁর গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার ঈশ্বর গৌরবে খ্রীষ্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন, খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের য়ে মহিমার ভাণ্ডার আছে তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমার ঈশ্বর গৌরবে তাঁর ধনসম্পদ অনুযায়ী খ্রীষ্ট যীশুতে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার ঈশ্বর গৌরবে খ্রীষ্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এতে ঈশ্বর খুশী হন। আমার ঈশ্বর তাঁর গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার আল্লাহ্ তাঁর গৌরবময় অশেষ ধন অনুসারে মসীহ্ ঈসার মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার ঈশ্বর খ্রীষ্ট যীশুর মাধ্যমে তাঁর সুমহান ঐশ্বর্যের ভাণ্ডার থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন, খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার আছে তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার ঈশ্বর গৌরবে তাঁর ধনসম্পদ অনুযায়ী খ্রীষ্ট যীশুতে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন।