Philippians 4:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার প্রকৃত সহকর্মী, হ্যাঁ, তোমাকেও বিনয় করছি, তুমি এঁদের সাহায্য কর, কেননা এঁরা ইঞ্জিলের কাজে আমার সঙ্গে পরিশ্রম করেছিলেন, ক্লীমেন্ত এবং আমার অন্যান্য সহকর্মীরাও তা করেছিলেন, তাঁদের নাম জীবন-কিতাবে লেখা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমার অনুগত সহকর্মী, আমি তোমাকেও বলছি, এই মহিলাদের সাহায্য করো। সুসমাচারের জন্য তারা ক্লীমেন্ত এবং আমার অন্যান্য সহকর্মীদের পাশে থেকে কঠোর পরিশ্রম করেছে। তাদের নাম জীবনপুস্তকে লেখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার, হে প্রকৃত সহযুগ্য, তোমাকেও বিনয় করিতেছি, তুমি ইহাঁদের সাহায্য কর, কেননা ইঁহারা সুসমাচারে আমার সহিত পরিশ্রম করিয়াছিলেন, ক্লীমেন্ত এবং আমার আর আর সহকর্ম্মচারীও তাহা করিয়াছিলেন, তাঁহাদের নাম জীবন-পুস্তকে লেখা আছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা যাঁরা আমার বিশ্বস্ত সহকর্মী, তোমাদের এই মহিলাদের সাহায্য করতে বলছি৷ এরা সুসমাচার প্রচারের কাজে আমার সঙ্গে সংগ্রাম করছেন৷ ক্লীমেন্ত ও আমার অন্যান্য সহকর্মীবৃন্দের সঙ্গে এঁরা কাজ করেছেন, এঁদের নাম জীবন-পুস্তকে লেখা আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার, আমার প্রকৃত সহকর্মী যে তুমি, তোমাকেও অনুরোধ করছি, তুমি এই মহিলাদের সাহায্য কর, কারণ তাঁরা সুসমাচারে আমার সঙ্গে পরিশ্রম করেছিলেন, ক্লীমেন্ত এবং আমার আরো অন্য সহকর্মীদের সঙ্গেও তা করেছিলেন, তাঁদের নাম জীবন-পুস্তকে লেখা আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার, হে প্রকৃত সহযুগ্য, তোমাকেও বিনয় করিতেছি, তুমি ইঁহাদের সাহায্য কর, কেননা ইঁহারা সুসমাচারে আমার সহিত পরিশ্রম করিয়াছিলেন, ক্লীমেন্ত এবং আমার অন্যান্য সহকর্মচারীও তাহা করিয়াছিলেন, তাঁহাদের নাম জীবন-পুস্তকে লেখা আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর আমার আসল সহকর্মী, আমি তোমাকেও অনুরোধ করছি-তুমি এই স্ত্রীলোকদের সাহায্য কর। তাঁরা খ্রীষ্টের বিষয়ে সুখবরের জন্য আমার সংগে এবং ক্লীমেন্ত ও আমার অন্যান্য সহকর্মীদের সংগে কষ্ট স্বীকার করেছিলেন। এঁদের নাম জীবন-বইয়ে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর আমার আসল সহকর্মী, আমি তোমাকেও অনুরোধ করছি- তুমি এই স্ত্রীলোকদের সাহায্য কর। তাঁরা মসীহের বিষয়ে সুসংবাদের জন্য আমার সংগে এবং ক্লীমেন্ত ও আমার অন্যান্য সহকর্মীদের সংগে কষ্ট স্বীকার করেছিলেন। এঁদের নাম জীবন্তকিতাবে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার অনুগত সহকর্মী। তোমাকেও অনুরোধ করছি, তুমি তাঁদের সাহায্য কর, কারণ ক্লেমেন্তু এবং অন্যান্য সহকর্মীদের সঙ্গে তাঁরাও আমার পাশে থেকে সুসমাচার প্রচারের কাজে পরিশ্রম করেছিলেন। তাঁদের নাম অমৃত জীবনের তালিকায় আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যারা আমার বিশ্বস্ত সহকর্মী, তোমাদের এই মহিলাদের সাহায্য করতে বলছি৷ এরা সুসমাচার প্রচারের কাজে আমার সঙ্গে সংগ্রাম করছেন৷ ক্লীমেন্ত ও আমার অন্যান্য সহকর্মীবৃন্দের সঙ্গে এঁরা কাজ করেছেন, এঁদের নাম জীবন-পুস্তকে লেখা আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার, আমার প্রকৃত সত্য সহকর্মী যে তুমি, তোমাকেও অনুরোধ করছি, তুমি এই মহিলাদের সাহায্য কর, কারণ তাঁরা সুসমাচারে আমার সঙ্গে পরিশ্রম করেছিলেন, ক্লীমেন্ত এবং আমার আরো অন্য সহকর্মীদের সঙ্গেও তা করেছিলেন, তাঁদের নাম জীবন পুস্তকে লেখা আছে।