Philippians 4:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন বিষয়ে চিন্তিত হয়ো না, কিন্তু সমস্ত বিষয়ে মুনাজাত ও ফরিয়াদ দ্বারা শুকরিয়া সহকারে তোমাদের সমস্ত চাওয়ার বিষয় আল্লাহ্কে জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কোন কিছুতে উদ্বিগ্ন হযো না; বরং সকল বিষয়েই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রযোজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাঁকে ধন্যবাদ দাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কোন বিষয়ে চিন্তা কোরো না, কিন্তু সব বিষয় প্রার্থনা, বিনতি এবং ধন্যবাদের সঙ্গে তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বরকে জানাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন বিষয় নিয়ে উতলা হোয়ো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সংগে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন বিষয় নিয়ে উতলা হোয়ো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় শুকরিয়ার সংগে মুনাজাতের দ্বারা আল্লাহ্কে জানাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন বিষয়ে উদ্বিগ্ন হয়ো না। বরং সর্ববিষয়ে ধন্যবাদ দাও, প্রার্থনা কর এবং বিনীতভাবে তোমাদের মনোবাসনা ঈশ্বরের কাছে নিবেদন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন কিছুতে উদ্বিগ্ন হয়ো না; বরং সকল বিষয়েই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাঁকে ধন্যবাদ দাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন বিষয়ে চিন্তা কোরো না, কিন্তু সব বিষয় প্রার্থনা, বিনতি এবং ধন্যবাদের সঙ্গে তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বরকে জানাও।