Philippians 4:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবশেষে, হে ভাইয়েরা, যা যা সত্যি, আদরণীয়, ন্যায্য, বিশুদ্ধ, প্রীতিজনক, যা যা সুখ্যাতিযুক্ত, যে কোন সদ্গুণ ও যে কোন কীর্তি হোক, সেসব বিষয় নিয়ে চিন্তা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অবশেষে, হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোন সদ্গুণ ও যে কোন কীর্ত্তি হউক, সেই সকল আলোচনা কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সবশেষে আমার ভাই ও বোনেরা, আমি একথাই বলব, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায়, যা কিছু পবিত্র, যা কিছু প্রীতিজনক, যা কিছু ভদ্র, য়ে কোন সদগুণ ও য়ে কোন সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে তোমাদের মন পূর্ণ রেখো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অবশেষে, ভাইয়েরা, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায্য, যা কিছু খাঁটি, যা কিছু সুন্দর, যা কিছু প্রশংসার বিষয়, যে কোন ভাল গুন ও যে কোন ভালো বিষয় হোক, সেই সমস্ত আলোচনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অবশেষে, হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোন সদ্গুণ ও যে কোন কীর্তি হউক, সেই সকল আলোচনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে বলি, ভাইয়েরা, যা সত্যি, যা উপযুক্ত, যা সৎ, যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভাল এবং প্রশংসার যোগ্য, সেই দিকে তোমরা মন দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে বলি, ভাইয়েরা, যা সত্যি, যা উপযুক্ত, যা সৎ, যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভাল এবং প্রশংসার যোগ্য, সেই দিকে তোমরা মন দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেষ কথা এই, বন্ধুগণ, যা কিছু সত্য, যা কিছু মহান, ন্যায়সঙ্গত, নির্মল, আদরণীয়, আকর্ষণীয় এবং যা কিছু উৎকৃষ্ট ও প্রশংসনীয়, সেই সমস্ত বিষয়ে তোমাদের অন্তর পূর্ণ থাকুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবশেষে আমার ভাই ও বোনেরা, আমি একথাই বলব, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায়, যা কিছু পবিত্র, যা কিছু প্রীতিজনক, যা কিছু ভদ্র, যে কোন সদগুণ ও যে কোন সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে তোমাদের মন পূর্ণ রেখো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবশেষে, ভাইয়েরা, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায্য, যা কিছু খাঁটি, যা কিছু সুন্দর, যা কিছু প্রশংসার বিষয়, যে কোন ভালবাসা ও যে কোন শুদ্ধ বিষয় হোক, সেই সমস্ত আলোচনা কর।