Proverbs 1:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে? নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে? হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা যারা অনভিজ্ঞ মানুষ, আর কত দিন তোমরা তোমাদের সরলতা ভালোবাসবে? আর কত দিন ঠাট্টা-বিদ্রুপকারীরা ঠাট্টা করে আনন্দ পাবে ও মূর্খেরা জ্ঞানকে ঘৃণা করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসিবে? নিন্দকেরা কত দিন নিন্দায় রত থাকিবে? হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসিবে? নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকিবে? হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বোকা লোকেরা, আর কতদিন তোমরা তোমাদের বোকামি ভালবাসবে? যারা ঠাট্টা-বিদ্রূপ করে তারা আর কতকাল তার মধ্যে আনন্দ পাবে? যারা বিবেচনাহীন তারা আর কতকাল জ্ঞানকে ঘৃণা করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বোকা লোকেরা, আর কতদিন তোমরা তোমাদের বোকামি ভালবাসবে? যারা ঠাট্টা-বিদ্রূপ করে তারা আর কতকাল তার মধ্যে আনন্দ পাবে? যারা বিবেচনাহীন তারা আর কতকাল জ্ঞানকে ঘৃণা করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরে মূর্খের দল! আর কতকাল তোরা মূর্খতার তৃপ্ত হয়ে কাল কাটাবি? নিন্দুকের দল, আর কতকাল নিন্দায় তুষ্ট থাকবি? নির্বোধেরা কতকাল অবহেলা করবি জ্ঞান?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ওহে বোকা লোকরা, আর কতদিন ধরে তোমরা তোমাদের নির্বোধের মত জীবনযাপন করাকে ভালবেসে চলবে? আরও কতকাল প্রজ্ঞাকে উপহাস করা উপভোগ করবে? হীনবুদ্ধিরা কতদিন জ্ঞানকে ঘৃণা করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমাদের যাদের জ্ঞান নেই আর কত দিন তোমরা যা বোঝো না তা ভালোবাসবে? নিন্দুকেরা কত দিন নিন্দায় আনন্দ করবে? নির্বোধেরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?