Proverbs 1:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমার অনুযোগে ফিরে এসো; দেখ, আমি তোমাদের উপরে আমার রূহ্ সেচন করবো, আমার কথা তোমাদেরকে জানাব।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ভর্ৎসনা দ্বারা অনুতপ্ত হও! তখন আমি তোমাদের কাছে আমার ভাবনাচিন্তা ঢেলে দেব, আমি তোমাদের কাছে আমার শিক্ষামালা জ্ঞাত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমার অনুযোগে ফির; দেখ, আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব, আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমার অনুযোগে ফির; দেখ, আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব, আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শাসনের কথায় যদি তোমরা কান দিতে, তাহলে আমার আত্মা আমি তোমাদের উপরে ঢেলে দিতাম, আমার মনের কথা তোমাদের জানাতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শাসনের কথায় যদি তোমরা কান দিতে, তাহলে আমার রূহ্ আমি তোমাদের উপরে ঢেলে দিতাম, আমার মনের কথা তোমাদের জানাতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হায়, তোমরা যদি একবার আমার অনুযোগে কান দিতে আমি তোমাদেরদান করতাম সুপরামর্শ, জানাতাম আমার সুচিন্তিত মতামত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শিক্ষামালার প্রতি তোমাদের যথাযোগ্য মনোযোগ দেওয়া উচিৎ ছিল| আমি তোমাদের আমার জ্ঞান দিয়ে দিতাম| আমি আমার ভাবনাগূলোকে তোমাদের জ্ঞাত করতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার অনুযোগে মন দাও; দেখ, আমি তোমাদের ওপর আমার আত্মা সেচন করব, আমার কথা তোমাদেরকে জানাবো।