Proverbs 1:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে, আমার তিরস্কার শুনতে চাইলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তোমরা আমার সব পরামর্শ উপেক্ষা করেছ ও আমার ভর্ৎসনা শুনতে চাওনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করিলে, আমার অনুযোগ শুনিতে চাহিলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করিলে, আমার অনুযোগ শুনিতে চাহিলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যখন আমার সব উপদেশই অগ্রাহ্য করলে, দোষ দেখিয়ে দিলেও তা গ্রহণ করতে চাইলে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যখন আমার সব উপদেশই অগ্রাহ্য করলে, দোষ দেখিয়ে দিলেও তা গ্রহণ করতে চাইলে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা অগ্রাহ্য করলে আমার সমস্ত পরামর্শ, শুনলে না আমার অনুযোগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আমার তিরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছিলে| তোমরা আমার সঙ্গে এক মত হতে সম্মত হলে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা আমার সব পরামর্শ অগ্রাহ্য করলে, আমার তিরস্কারে মনোযোগ করলে না।