Proverbs 1:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন ঝটিকার মত তোমাদের ভয় উপস্থিত হবে, ঘূর্ণিবাতাসের মত তোমাদের বিপদ আসবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চরম দুর্দশা যখন ঝড়ের মতো তোমাদের নাগাল ধরে ফেলবে, বিপর্যয় যখন ঘূর্ণিঝড়ের মতো তোমাদের উপরে ধেয়ে আসবে, মর্মান্তিক যন্ত্রণা ও দুঃখকষ্ট যখন তোমাদের আচ্ছন্ন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন ঝটিকার ন্যায় তোমাদের ভয় উপস্থিত হইবে, ঘূর্ণবায়ুর ন্যায় তোমাদের বিপদ আসিবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন ঝটিকার ন্যায় তোমাদের ভয় উপস্থিত হইবে, ঘূর্ণবায়ুর ন্যায় তোমাদের বিপদ আসিবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপদ ঝড়ের মত তোমাদের উপর নেমে আসলে, ধ্বংস ঘূর্ণিবাতাসের মত তোমাদের ঝেঁটিয়ে নিয়ে গেলে, দুঃখ-দুর্দশার মধ্যে তোমরা ডুবে গেলে, আমি তামাশা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপদ ঝড়ের মত তোমাদের উপর নেমে আসলে, ধ্বংস ঘূর্ণিবাতাসের মত তোমাদের ঝেঁটিয়ে নিয়ে গেলে, দুঃখ-দুর্দশার মধ্যে তোমরা ডুবে গেলে, আমি তামাশা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন ঝড়ের মত ত্রাস এসে পড়বে তোমাদের উপর ঘূর্ণিবায়ুর মত ঘনিয়ে আসবে সঙ্কট, দুর্দশা ও নির্যাতনের সম্মুখীন হবে তোমরা,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সন্ত্রাস ভয়ঙ্কর ঝড়ের মত তোমাদের অতর্কিতে গ্রাস করবে| সংকটসমূহ প্রবল বাতাসের মত তোমাদের ওপর আঘাত হানবে| তোমরা নিদারুণ যন্ত্রণা ও দুঃখে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন ঝড়ের মত তোমাদের ভয় উপস্থিত হবে, ঘুর্নিঝড়ের মত তোমাদের বিপদ আসবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।