Proverbs 1:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই তারা স্ব স্ব আচরণের ফল ভোগ করবে, স্ব স্ব কুপরামর্শের ফল দিয়ে উদর পূর্ণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা নিজেদের আচরণের ফলভোগ করবে ও তাদের ষড়যন্ত্রের ফলে পরিপূর্ণ হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই তাহারা স্ব স্ব আচরণের ফল ভোগ করিবে, স্ব স্ব কুপরামর্শে উদর পূর্ণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই তাহারা স্ব স্ব আচরণের ফল ভোগ করিবে, স্ব স্ব কুপরামর্শের ফল দিয়া উদর পূর্ণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তাদের নিজেদের কাজের ফল তাদেরই ভোগ করতে হবে, বিদ্রূপ নিজেদের পরামর্শের ফল দিয়েই পেট ভরাতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তাদের নিজেদের কাজের ফল তাদেরই ভোগ করতে হবে, নিজেদের পরামর্শের ফল দিয়েই পেট ভরাতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আচরণের প্রতিফল তোমরা পাবে, নিজেদের চক্রে নিজেরাই পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের ইচ্ছে মত বাঁচতে চেয়েছ| তোমরা নিজেদের মতই অনুসরণ করেছ| তাই তোমাদের কৃতকর্মের ফল তোমরাই ভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের আচরণের ফল ভোগ করবে এবং তারা তাদের পরিকল্পনার ফলে নিজেদেরকে পূর্ণ করবে।