Proverbs 10:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকের শ্রম জীবনদায়ক, দুর্জনের আয় গুনাহ্জনক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকের বেতন হল জীবন, কিন্তু দুষ্টের উপার্জন হল পাপ ও মৃত্যু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকের শ্রম জীবনজনক, দুর্জ্জনের উপস্বত্ব পাপজনক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকের শ্রম জীবনদায়ক, দুর্জনের উপস্বত্ব পাপজনক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্তদের মজুরি হল পরিপূর্ণ জীবন, কিন্তু দুষ্টদের আয়ে পাপের বৃদ্ধি হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ভক্তদের মজুরি হল পরিপূর্ণ জীবন, কিন্তু দুষ্টদের আয়ে গুনাহের বৃদ্ধি হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুজনের পরিশ্রম জীবনদায়ী, কিন্তু দুর্জনের উপার্জন পতন আনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি সৎ কাজ করে সেই পুরস্কৃত হয়| সে দীর্ঘ জীবন পায়| পাপ কেবল শাস্তিই বয়ে আনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকের পারিশ্রমিক জীবনজনক, দুষ্টদের লাভ পাপজনক।