Proverbs 10:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বেশি কথার মধ্যে অধর্মের অভাব থাকে না; কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রচুর কথা বলে পাপের অবসান ঘটানো যায় না, কিন্তু বিচক্ষণ লোকজন তাদের জিভকে সংযত রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাক্যের বাহুল্যে অধর্ম্মের অভাব নাই; কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই; কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেশী কথার মধ্যে অন্যায় উপস্থিত থাকে, কিন্তু যে তার মুখ দমনে রাখে সে বুদ্ধিমান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেশী কথার মধ্যে অন্যায় উপস্থিত থাকে, কিন্তু যে তার মুখ দমনে রাখে সে বুদ্ধিমান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাক্যের বাহুল্য পাপের উৎস, কিন্তু ওষ্ঠাধরকে যে বশে রাখে সে বুদ্ধিমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি খুব বেশী কথা বলে সেই মুস্কিলে পড়ে| কিন্তু একজন জ্ঞানী মানুষ তার কথা সংযত রাখতে শেখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রচুর বাক্যে অধর্ম্ম অনুপস্থিত থাকে না; কিন্তু যে তাতে সাবধান থাকে যা সে বলে, সেই হল জ্ঞানী।