Proverbs 10:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নাফরমানীর ধন কিছুই উপকারী নয়, কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে উদ্ধার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অসৎ উপায়ে অর্জিত ধনসম্পত্তির দীর্ঘস্থায়ী কোনও মূল্য নেই, কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে উদ্ধার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টতার ধন কিছুই উপকারী নয়, কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টতার ধন কিছুই উপকারী নয়, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যায়ভাবে পাওয়া ধনে কোন লাভ হয় না, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি মৃত্যু থেকে উদ্ধার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যায়ভাবে পাওয়া ধনে কোন লাভ হয় না, কিন্তু আল্লাহ্‌র প্রতি ভয় মৃত্যু থেকে উদ্ধার করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসদুপায়ে অর্জিত ধন কল্যাণকর নয় কিন্তু ন্যায়নিষ্ঠতা উদ্ধার করে মৃত্যুর কবল থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন লোক খারাপ কাজ করে টাকা লাভ করে তাহলে সেই টাকা কোন কাজেই আসে না| কিন্তু ভাল কাজ তোমাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টতার দ্বারা সঞ্চিত ধনের কোনো মূল্য নেই, কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।